নিয়োগ দেবে মিনিস্টার, থাকছে প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটি এজিএম/ডিভিশনাল হেড (শোরুম চ্যানেল) পদে জনবল নিয়োগ দেবে। গতকাল ১৪ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
এজিএম/ডিভিশনাল হেড (শোরুম চ্যানেল)
পদসংখ্যা
০২টি;
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক (এমএস-অফিস, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট)। কমপক্ষে ৫ থেকে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে।
কর্মক্ষেত্র
অফিসে;
বয়সসীমা
৩০ থেকে ৪০ বছর।
কর্মস্থল
যেকোনো জায়গায়।
বেতন
৫০,০০০-৭০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা
টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
১৪ জুলাই ২০২৬;

চাকরি চাই ডেস্ক