reporterঅনলাইন ডেস্ক
  ১৪ নভেম্বর, ২০২৫

বিদ্যুৎচালিত বিমান উদ্বোধন করল আরব আমিরাত

নিজেদের তৈরি প্রথম হাইব্রিড কার্গো বিমান উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত।

বৃহস্পতিবার আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন মোহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান রাজধানী আবুধাবিতে বিমানটির উদ্বোধন করেন।

আমিরাতভিত্তিক কোম্পানি লুদ অটোনোমাসের তৈরি এই কার্গো বিমানটির নাম রাখা হয়েছে ‘হেলি’। বিমানটিকে ‘হাইব্রিড’ বলার কারণ— এটি সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান।

সংবাদমাধ্যম গালফ নিউজকে লুদ অটোনমাসের শীর্ষ নির্বাহী কর্মকর্তা মাতার আল মান্নায়েই জানান, সম্পূর্ণ চার্জড অবস্থায় হেলি সর্বোচ্চ ২৫০ কেজি মালপত্র নিয়ে একটানা ৭০০ কিলোমিটার পথ উড়তে সক্ষম।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়