বিনোদন প্রতিবেদক

  ১৬ জুন, ২০২৬

আসছে রুহানী সালসাবিলের ‘ক্যাচ দ্যা স্টার’

স্থপতি রুহানী সালসাবিলের উপস্থাপনায় সবসময়ই মুগ্ধ হন দর্শকেরা। এবার সেই মুগ্ধতা আরো ছড়িয়ে দিতে একটি অনলাইন প্লাটফরমে তারই উপস্থাপনায় শুরু হতে যাচ্ছে পডকাস্ট ‘ক্যাচ দ্যা স্টার’। এরইমধ্যে এই পডকাস্টের কয়েকটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। যাতে এরইমধ্যে অংশগ্রহণ করেছেন তানজিকা আমিন, মৌসুমী হামিদ, ভাবনা, ইরফান সাজ্জাদ, আবু হুরায়রা তানভীর, আরশ খান, টয়া, স্পর্শিয়া, দীঘি, তুষি, চমকসহ আরো বেশ কয়েকজন স্টার।

এর আগেও রুহানী সালসাবিল লাইফ স্টাইল বিষয়ক একটি পডকাস্টের উপস্থাপনা করে বেশ প্রশংসা কুঁড়িয়েছিলেন। তবে নতুন এই পডকাস্ট অনুষ্ঠানটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত রুহানী সালসাবিল। রুহানী বলেন, ‘ক্যাচ দ্যা স্টার-পডকাস্ট অনুষ্ঠানটির নেপথ্যে যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই অনেক শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। টিম ওয়ার্কটা আমার কাছে খুুবই ভালোলেগেছে। যে কারণে এই পডকাস্ট আশা করছি দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠবে। যদিও এখন অনেক পডকাস্ট হচ্ছে। তবে সত্যিই বলছি ক্যাচ দ্যা স্টার একেবারেই অন্যরকম। প্রচার শুরু হলেই তা দর্শক উপলদ্ধি করতে পারবেন। আমি বিশেষভাবে কৃতজ্ঞ সুজন ভাই, ইশতি ভাই ও সঞ্জয় দাদার কাছে। কারণ তারা আমার উপর বিশেষভাবে আস্থা রেখেছেন বলেই আমি এই পডকাস্টটি ঠিকঠাক মতো করতে পারছি। শিগগিরই অনলাইন প্লাটফরমে শুরু হচ্ছে এই পডকাস্টটি।’

উল্লেখ্য, দেশটিভিতে বিগত নয় মাসেরও বেশি সময় ধরে প্রচার হচ্ছে রুহানীর উপস্থাপনায় ‘স্টার লাউঞ্জ’ অনুষ্ঠানটি। এছাড়াও তার উপস্থাপনায় বিটিভিতে ‘সেলিব্রিটি শো’, মাইটভিতে ‘আমার গান’, আরটিভিতে ‘সেফস স্টুডিও’, এসএটিভিতে ‘সাইন অন’ নিয়মিত প্রচার হচ্ছে। রাজধানীর কলাবাগানে ‘কিউবিক কনসালটেন্ট’ এর সঙ্গেও তিনি একজন আর্কিটেক্ট হিসেবে সম্পৃক্ত আছেন। যদিও রুহানীর ভাষ্যমতে, তিনি সেখানে খুব কমই সময় দিতে পারেন। তারপরও চেষ্টা করেন তিনি তার পেশাগত দায়িত্ব পালনের। এদিকে গত ১০ জানুয়ারি তার মা মারা যান। রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তার মাকে দাফন করা হয়। চেষ্টা করেন প্রতিদিনই মায়ের কবরের কাছে গিয়ে দোয়া পড়তে। কারণ তার বাসার কাছেই কবরস্থান। আগামী জুলাই থেকে মো. নাজমুল হক নাঈম ও রুহানীর ছেলে শীর্ষ সাওয়াব হক ধানমণ্ডির একাডেমিয়া স্কুলে তার শিক্ষা জীবন শুরু করতে যাচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ আগস্ট রুহানী নাঈমকে বিয়ে করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়