সব সম্মানিত মানুষের নাম সংবাদপত্রে আসে না।
আমাদের এলাকায় এমন শিক্ষক আছেন, যাঁর কাছে পড়ে অনেকের জীবন বদলেছে। এমন মানুষ আছেন, যিনি বিপদে প্রতিবেশীর পাশে দাঁড়ান। কেউ বই পড়ান, কেউ অসহায় মানুষকে সাহায্য করেন।
আমরা সেই মানুষদের গল্পও তুলে ধরতে চাই।
আপনার এলাকার এমন একজনের নাম, এলাকা এবং তাঁর কাজ সম্পর্কে লিখুন। তথ্য যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি নিয়ে তাঁদের পরিচয় তুলে ধরতে চাই।
#পটুয়াখালী #আমাদের_মানুষ #মানুষের_পাশে