আনন্দ-উচ্ছ্বাসের মাঝে আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে হাতাহাতি আলজেরিয়ানদের
ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে আর্জেন্টিনা। শুরু হবে তাদের শিরোপা ধরে রাখার অভিযান। প্রিয় দল ও তারকাদের সমর্থনে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ভিড় করে শত শত আর্জেন্টাইন সমর্থক-তাদের চিৎকার, উল্লাস, বাদ্যযন্ত্রের শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
একই সময়ে সেখানে আলজেরিয়ার সমর্থকরাও ভিড় করে। ওই উৎসবমুখর মুহূর্তে দুই পক্ষের মধ্যে বেঁধে যায় হট্টগোল, হাতাহাতিও হয় কিছুটা। পরে নিউ ইয়র্ক পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। ছবি: রয়টার্স