ফিলিস্তিনিদের ধর্ষণের ঘটনা যে নীরবতার মুখোমুখি হচ্ছে
যৌন সহিংসতা যখন যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে, তখন বিশ্ববিবেক কেন নীরব? ফিলিস্তিনি বন্দিদের ওপর ইসরায়েলি বাহিনী ও কারারক্ষীদের চালানো পাশবিক যৌন নির্যাতনের প্রামাণ্য চিত্র তুলে ধরেছেন পুলিৎজারজয়ী সাংবাদিক নিকোলাস ক্রিস্টফ। ‘নিউইয়র্ক টাইমস’ প্রকাশিত দীর্ঘ ও বিস্তারিত প্রতিবেদনটি কেবল ফিলিস্তিনিদের যন্ত্রণার দলিল নয়, আন্তর্জাতিক মহলের পক্ষপাতদুষ্ট নীরবতার ওপর চপেটাঘাত।