আয়ারল্যান্ড এর লিমিরিকে দ্বৈত বেডমিন্টন প্রতিযোগিতায় প্রবাসী দের ঢ্ল
সেলিম আলম : প্রবাসে খেলাধুলার মাধ্যমে সুস্থতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষে আয়ারল্যান্ড এর লিমেরিক বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে দ্বৈত বেডমিন্টন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় স্পোর্টস হলে এ প্রতিযোগিতায় আয়ারল্যান্ডের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন। মোট ২৬ টি প্রতিযোগী দলের মধ্যে ৩ টি গ্রুপে খেলা সম্পন্ন হয়। টুর্নামেন্টে দ্বৈত -এ-গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন তমাল ও আজহার জুটি এবং রানার আপ হয়েছেন সলিম মিয়া ও মো: নাজমুল হাসান সজীব জুটি।
বি- গ্রুপের ফাইনালে প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে মুবিন আহমেদ ও দেলওয়ার হোসেন সোমেল জুটি, রানার আপ হয়েছে ফখরুল ইসলাম ও শিমুল জুটি।
এবং সি- গ্রুপের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন সেলিম ও শহীদ জুটি, রানার আপ হয়েছেন রেজাউল ও জনি জুটি।
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুল মুমিতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাকিল আহমেদ চৌধুরী ও উপদেষ্টা আমিনুল ইসলাম রনির পরিচালনায় নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি সুহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হিরন আহমেদ, কোষাধ্যক্ষ কাজল ভূঁইয়া, ক্রিয়া সম্পাদক ফখরুল ইসলাম, মহিলা বিষয়ক সাম্পাদিকা আইনুন নাহার, সৈয়দ ইমরান হোসেন, সালাউদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, মিজানুর রহমান মিজান, আমিনুল ইসলাম রনি, স্বপন আহমেদ, শামীম আহমেদ,রাসেল আহমেদ, আসলাম আহমেদ, শম্পা লিলি, জয়নুল আবেদিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অতিথি দের মধ্যে অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড এর সাবেক সভাপতি ডাক্তার জিন্নুরাইন জায়গিরদার,প্রধান উপদেষ্টা ও লিমেরিক সিটি কাউন্সিলর আজাদ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আনুয়ারুল হক,থার্লাস টেম্পল মোর বাংলাদেশ কমিউনিটির সভাপতি গোলাম নাবী বাবুল এবং আবাই নির্বাচনের ৩ জন সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আক্তার হুসেন, মোহাম্মদ মোস্থফা, এবং ডাক্তার সাইদ মাহমুদ আলী রেজা মিলন সহ অন্যান্য পদ প্রার্থী গন। তারা মনে করেন প্রবাসে খেলাধুলার আয়োজন শুধু শারীরিক সুস্থতার জন্য নয়, বরং এটি সামাজিক সম্পর্ক দৃঢ় করা, মানসিক চাপ কমানো এবং আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে ঐক্যবোধ সৃষ্টি করার অন্যতম পথ।
খেলায় অংশগ্রহণ কারীরা মনে করেন
এই ধরনের খেলাধুলার মাধ্যমে তারা নিজেরা ফিট থাকেন এবং স্থানীয় কমিউনিটিতে সক্রিয়ভাবে অংশ গ্রহণের সুযোগ পান।

















