বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি ইতালি বলোনিয়া শাখায় মাহবুব ফিরোজ সভাপতি ও শাহিন বেপারী সাধারণ সম্পাদক নির্বাচিত
মনজুর আলম, ইতালি বলোনিয়া প্রতিনিধি : ঐতিহ্যবাহী বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি ইতালির বলোনিয়া শাখার আগামী দুই বছরের (২০২৬-২০২৭) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুব ফিরোজ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহিন বেপারী।
শনিবার বলোনিয়ার স্থানীয় একটি হলরুমে আহ্বায়ক কমিটির উদ্যোগে ভোট গ্রহণ ও বৈঠকের মাধ্যমে এই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়। সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। পরে আলোচনার মাধ্যমে দুই পদেই একক প্রার্থী থাকায় আহ্বায়ক কমিটির প্রধান আহ্বায়ক ও সদস্য সচিব তাঁদের নাম ঘোষণা করেন। ফলে মাহবুব ফিরোজ ও শাহিন বেপারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আহ্বায়ক কমিটি জানিয়েছে, অচিরেই সবার মতামত নিয়ে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে। পাশাপাশি একটি ঝাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
নির্বাচিত সভাপতি মাহবুব ফিরোজ ও সাধারণ সম্পাদক শাহিন বেপারী আহ্বায়ক কমিটির সকল সদস্যসহ প্রবাসী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি একটি সুন্দর, কার্যকর ও ঐক্যবদ্ধ কমিটি গঠনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

















