ঢাকা–১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে প্রবাসী ভোটারদের মতবিনিময় সভা
মনজুর আলম, বলোনীয়া (ইতালি) প্রতিনিধি : ঢাকা–১৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী জনাব এস এম জাহাঙ্গীর হোসেন-এর সঙ্গে প্রবাসী ভোটারদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) জনাব সেলিম হোসেন। ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জাতীয়তাবাদী প্রবাসী ঐক্যের আহ্বায়ক মোহাম্মদ আলী সভায় সভাপতিত্ব করেন।
এ সময় ইতালি উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিন সিকদারসহ ইতালির বিভিন্ন প্রভিন্সের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া, জার্মান বিএনপির উপদেষ্টা মণ্ডলির সাবেক সদস্য মহিনউদ্দিন, জার্মান স্বেচ্ছাসেবক দল পূর্ব শাখার আহ্বায়ক সুহেব আহমেদ, সদস্য সচিব মো. ইব্রাহিম সারোয়ার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিউল ইসলাম সাগরসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
এছাড়াও বার্লিন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবলু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ উপস্থিত ছিলেন।
সুইডেন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি শাহাদাত হোসেন কায়জার, সাংগঠনিক সম্পাদক কাজী আশরাফুল ইসলাম ও রাইসুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মহসিন মির্জা অংশ নেন। সুইডেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসি উদ্দিন খান পাঠান টুটন, যুগ্ম আহ্বায়ক আরিফ মজুমদার, মাসুদ আহমদ, সদস্য আনোয়ার হোসেন, স্টকহোম মহানগরের সভাপতি ওয়াহিদুর রহমানসহ যুবদল নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।
ভার্চুয়ালি যুক্ত হন সুইডেন, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, জার্মানি, কুয়েত, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন পর্যায়ের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ।
সভাটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহ্বায়ক নিক্সন জমাদার।
মতবিনিময় সভায় প্রবাসী ভোটারদের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজনে: বাংলাদেশি জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য।

















