মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম: সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর      ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব      বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’      ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা      ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী      দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা      দেশে ফিরেছেন ৫৬ হাজারের বেশি হাজি      
প্রিয় ক্যাম্পাস
শিক্ষার্থীদের দাবিতে গবিতে পেছালো সেমিস্টার ফাইনাল পরীক্ষা
গবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৩:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) জানুয়ারি-জুন ২০২৬ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২২ জুন পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ৬ জুলাই ২০২৬ থেকে শুরু হবে।

রবিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেমিস্টার ফাইনাল পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী সোমবার (৬ জুলাই) থেকে পরীক্ষা শুরু হবে।

এদিকে, জানুয়ারি-জুন ২০২৬ সেশনের চলমান ক্লাস আগামী বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত চলবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, বুধবার (১০ জুন) সেমিস্টার ফাইনাল পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থান নিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করে।

শিক্ষার্থীদের দাবি এবং পরীক্ষার প্রস্তুতির জন্য অতিরিক্ত সময়ের বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে। ফলে শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পরীক্ষা   গবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close