Skip to main content
NTV Online Malaysia

NTV Malaysia

NTV Malaysia
  • খবর
  • কমিউনিটি
  • দূতাবাস
  • সাফল্য
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • ভ্রমণ
  • চাকরি
  • দর্শক ফোরাম
  • ছবি
  • English News
  • এলাকা অনুসন্ধান
    • কুয়ালালামপুর
    • মালাক্কা
    • জহুরবারু
    • পাহাং
    • পেরাক
    • কেডাহ
    • পেনাং
    • কেলান্তান
    • তেরেঙ্গানু
    • সাবাহ
    • সাবাহ সারোয়াক
  • English Version
  • এনটিভি বাংলাদেশ
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি ইউএই
  • ভিডিও
  • ছবি
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • এনটিভির অনুষ্ঠান
  • মালয়েশিয়ার খবর
  • বাংলাদেশ কমিউনিটি
  • বাংলাদেশ দূতাবাস
  • সফল বাংলাদেশি
  • ক্যাম্পাসের খবর
  • প্রবাসের বিনোদন
  • মালয়েশিয়ায় ভ্রমণ
  • মালয়েশিয়ায় চাকরি
  • প্রবাসীদের মতামত
  • এনটিভি দর্শক ফোরাম
  • English News
  • English News
  • কুয়ালালামপুর
  • মালাক্কা
  • জহুরবারু
  • পাহাং
  • পেরাক
  • কেডাহ
  • পেনাং
  • কেলান্তান
  • তেরেঙ্গানু
  • সাবাহ
  • এনটিভি বাংলাদেশ
  • এনটিভি ইউরোপ
  • English
  • মালয়েশিয়ার খবর
  • বাংলাদেশ কমিউনিটি
  • বাংলাদেশ দূতাবাস
  • সফল বাংলাদেশি
  • ক্যাম্পাসের খবর
  • প্রবাসের বিনোদন
  • মালয়েশিয়ায় ভ্রমণ
  • মালয়েশিয়ায় চাকরি
  • প্রবাসীদের মতামত
  • এনটিভি দর্শক ফোরাম
  • English News
  • English News
  • কুয়ালালামপুর
  • মালাক্কা
  • জহুরবারু
  • পাহাং
  • পেরাক
  • কেডাহ
  • পেনাং
  • কেলান্তান
  • তেরেঙ্গানু
  • সাবাহ
  • এনটিভি বাংলাদেশ
  • এনটিভি ইউরোপ
  • English
  • English Version
  • এনটিভি বাংলাদেশ
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি ইউএই
  • ভিডিও
  • ছবি
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • এনটিভির অনুষ্ঠান
Follow
  • বাংলাদেশ দূতাবাস
কায়সার হামিদ হান্নান
২১ মে, ২০২৬, ২২:১০
আপডেট: ২১ মে, ২০২৬, ২২:১২
কায়সার হামিদ হান্নান
২১ মে, ২০২৬, ২২:১০
আপডেট: ২১ মে, ২০২৬, ২২:১২
আরও খবর
কুয়ালালামপুরে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো “বৈশাখ বিটস”
মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে ডুয়ামের বাংলাদেশি এক্সিলেন্স অ্যাওয়ার্ড
প্রবাসীদের শ্রম ও ত্যাগেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: মেলাক্কায় বাংলাদেশি রাষ্ট্রদূত 
‘রেমিট্যান্স যোদ্ধাদের এমন খেলা কল্পনাও করিনি’-মিনিস্টার সিদ্দিকুর রহমান
মালয়েশিয়ায় প্রবাসীদের জেলা ক্রিকেট টুনামেন্টে চ্যাম্পিয়ন কুমিল্লা 

মালয়েশিয়ায় ফার্মাসিউটিক্যালস প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

কায়সার হামিদ হান্নান
২১ মে, ২০২৬, ২২:১০
আপডেট: ২১ মে, ২০২৬, ২২:১২
কায়সার হামিদ হান্নান
২১ মে, ২০২৬, ২২:১০
আপডেট: ২১ মে, ২০২৬, ২২:১২

মালয়েশিয়ার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে আয়োজিত আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্যসেবা প্রদর্শনী 'এসইএকেয়ার ২০২৬’-এ প্রথমবারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের সক্রিয় উদ্যোগ ও ব্যবস্থাপনায় এই অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

বৃহস্প‌তিবার (২১ মে) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জা‌নি‌য়েছে।

বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, ২০–২২ মে ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই প্রদর্শনীর উদ্বোধন করেন মালয়েশিয়ার ডেপুটি মিনিস্টার অব হেলথ দাতো হাজা হানিফা হাজার তৈয়ব। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। প্রদর্শনীতে বাংলাদেশের চারটি প্রতিষ্ঠানসহ বিশ্বের নয়টি দেশের ১০৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

ডেপুটি মিনিস্টারকে বাংলাদেশ হাই কমিশনের বুথে স্বাগত জানান হাইকমিশনার এবং বাংলাদেশের ঔষধশিল্পের অগ্রগতি ও আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ উৎপাদন সক্ষমতা সম্পর্কে তাকে অবহিত করেন।

হাইকমিশনার মালয়েশিয়ায় বাংলাদেশের ওষুধপণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণে মালয়েশিয়া সরকারের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ হাইকমিশনের বুথে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিভিন্ন পণ্যের প্রদর্শনীর ব‍্যবস্থা করা হয়েছে। এছাড়া, এরেবা ক্যাপসুলস লিমিটেড পৃথক বুথে ওষুধপণ্য ও সংশ্লিষ্ট তথ্য উপস্থাপন করছে।

মালয়েশিয়ার ডেপুটি মিনিস্টার অব হেলথ বাংলাদেশের ঔষধশিল্পের অগ্রগতির প্রশংসা করেন এবং এ প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো মালয়েশিয়ার বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে সক্ষম হবে।

পরবর্তী সময়ে হাইকমিশনার এরেবা ক্যাপসুলস লিমিটেডের বুথ পরিদর্শন করেন এবং উপস্থিত মিডিয়াকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, রপ্তানি আয় বৃদ্ধি ও নতুন বাজার সম্প্রসারণে পণ্যের বহুমুখীকরণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ হাইকমিশন নিজস্ব উদ্যোগে বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প প্রদর্শনীতে নিয়মিত অংশগ্রহণ করছে।

তিনি আরও আশা প্রকাশ করেন, এ ফার্মাসিউটিক্যালস প্রদর্শনীতে অংশগ্রহণ বাংলাদেশের ঔষধশিল্পের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বাজারে প্রবেশাধিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

মেলার প্রথম দিনে মালয়েশিয়ার বিভিন্ন ঔষধশিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও অংশীজন, মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশিগণ বাংলাদেশের বুথসমূহ পরিদর্শন করেন।

এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ মালয়েশিয়াসহ সমগ্র আসিয়ান অঞ্চলে বাংলাদেশে উৎপাদিত আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধপণ্যের পরিচিতি বৃদ্ধি এবং রপ্তানির নতুন বাজার সম্প্রসারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সর্বাধিক পঠিত
  1. প্রবাসীদের শ্রম ও ত্যাগেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: মেলাক্কায় বাংলাদেশি রাষ্ট্রদূত 
  2. ‘রেমিট্যান্স যোদ্ধাদের এমন খেলা কল্পনাও করিনি’-মিনিস্টার সিদ্দিকুর রহমান
  3. প্রবাসে তরুণদের এই অগ্রযাত্রায় আমরা গর্বিত : এমডি ফিরোজ রাব্বানী 
  4. মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি
  5. মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত 
  6. তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোন, সফরের আমন্ত্রণ
সর্বাধিক পঠিত
  1. প্রবাসীদের শ্রম ও ত্যাগেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: মেলাক্কায় বাংলাদেশি রাষ্ট্রদূত 
  2. ‘রেমিট্যান্স যোদ্ধাদের এমন খেলা কল্পনাও করিনি’-মিনিস্টার সিদ্দিকুর রহমান
  3. প্রবাসে তরুণদের এই অগ্রযাত্রায় আমরা গর্বিত : এমডি ফিরোজ রাব্বানী 
  4. মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি
  5. মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত 
  6. তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোন, সফরের আমন্ত্রণ

Follow Us

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman & Managing Director

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +88 02 9143381-5, Fax: +88 02 9143366-7

Browse by Category

  • About NTV
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTV
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive

Our Newsletter

To stay on top of the ever-changing world of business, subscribe now to our newsletters.

* We hate spam as much as you do

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman & Managing Director

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +88 02 9143381-5, Fax: +88 02 9143366-7

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

Edit with