প্রথম পাতা সারাদেশ খুলনা খানজাহান আলী মাজারের দিঘির কুমির সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
খুলনা

খানজাহান আলী মাজারের দিঘির কুমির সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

শেয়ার
শেয়ার

বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘির কুমিরটি জননিরাপত্তার স্বার্থে আপাতত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন বিভাগের সহায়তায় কুমিরটিকে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

‎মঙ্গলবার (২ জুন) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জেলা প্রশাসন, বন বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, মাজার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, সাম্প্রতিক ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হওয়ায় মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কুমিরটিকে দিঘি থেকে সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, কুমিরটি স্থানান্তরের জন্য বুধবার খুলনা থেকে বিশেষজ্ঞদের একটি দল বাগেরহাটে আসবে। তারা কুমিরটির আচরণ ও অবস্থান পর্যবেক্ষণ করে ধরার পদ্ধতি, স্থানান্তরের সময় এবং প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলো নির্ধারণ করবেন।

সম্প্রতি মাজারের দিঘিতে গোসল করতে নেমে ফাতেমা আক্তার নামের এক শিশু কুমিরের হামলার শিকার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর থেকেই দিঘিতে থাকা কুমিরের বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি ওঠে।

শেয়ার
সম্পর্কিত লেখা

খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি

খুলনায় ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে লক্ষ্য করে গুলির ঘটনা...

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনার লবণচোরায় রফিকুল ইসলাম গাজী ওরফে ঢাকাইয়া রফিক নামে বিএনপির এক নেতাকে...

ভিক্ষাবৃত্তির জন্য শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার

ভিক্ষাবৃত্তির জন্য শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে কুষ্টিয়ার পোড়াদহ...

যশোরে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে জামাই উধাও

যশোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে...