প্রথম পাতা সারাদেশ রাজশাহী রাজশাহীতে বালুবাহী ট্রাক-মাহেন্দ্রা সংঘর্ষে নিহত ২, আহত ৪
রাজশাহী

রাজশাহীতে বালুবাহী ট্রাক-মাহেন্দ্রা সংঘর্ষে নিহত ২, আহত ৪

শেয়ার
শেয়ার

রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার তেতুলতলা এলাকায় বালুবাহী ট্রাক ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।বুধবার (১০ জুন) তেতুলতলা, খায়ারোল উচ্চ বিদ্যালয়ের সামনে, সকাল ১০টার দিকে একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাহেন্দ্রার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত চারজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও ওভারটেকিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার
সম্পর্কিত লেখা

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ২ ভাই নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। তিনজন গুরুতর আহত...

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ নওগাঁ জেলা শাখার সভাপতি লিটন, সম্পাদক ডাঃ নয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ নওগাঁ জেলা শাখার কবির আলম লিটন সভাপতি ও...

বগুড়া শহরের ওপর দিয়ে যাবে ট্রেন, একনেকে যাচ্ছে রেল প্রকল্প

সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ডুয়েলগেজ রেলপথ...

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় সামিউল...