প্রথম পাতা সারাদেশ রাজশাহী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ২ ভাই নিহত
রাজশাহী

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ২ ভাই নিহত

শেয়ার
শেয়ার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা সবাই ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী।বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বানেশ্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে এক ভাই ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরেক ভাই মারা যায়। আহতদের রামেক হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

 

নিহতরা হলেন, পুঠিয়া উপজেলার নকুলবাড়িয়া গ্রামের আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাসেন আলী প্রামাণিক (৬০)। তারা দুজনে মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে।

 

আহতরা হলেন, একই গ্রামের আতাউর রহমান, রাজশাহী নগরীর ভদ্রা এলাকার জিয়ারুল ইসলাম ও মোহনপুর উপজেলার কামারপাড়া গ্রামের ইন্তাজ আলী।পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, অটোরিকশায় থাকা চার যাত্রী নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। অপরদিকে আমের ক্যারেট বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। বানেশ্বর বাজারে ট্রাকটি অটোরিকশায় ধাক্কা দেয়।

 

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।

শেয়ার
সম্পর্কিত লেখা

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ নওগাঁ জেলা শাখার সভাপতি লিটন, সম্পাদক ডাঃ নয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ নওগাঁ জেলা শাখার কবির আলম লিটন সভাপতি ও...

বগুড়া শহরের ওপর দিয়ে যাবে ট্রেন, একনেকে যাচ্ছে রেল প্রকল্প

সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ডুয়েলগেজ রেলপথ...

রাজশাহীতে বালুবাহী ট্রাক-মাহেন্দ্রা সংঘর্ষে নিহত ২, আহত ৪

রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার তেতুলতলা এলাকায় বালুবাহী ট্রাক ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে...

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় সামিউল...