প্রথম পাতা সারাদেশ রংপুর ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
রংপুর

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা

শেয়ার
শেয়ার

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে এক রোগীর মৃত্যু ঘিরে রোগীর স্বজন ও চিকিৎসকদের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। স্বজনরা বলছেন, অক্সিজেন না দেওয়ায় রোগী মারা গেছেন। তবে চিকিৎসকদের অভিযোগ, রোগীর মৃত্যুর পর চিকিৎসকদের ওপর হামলা করেছেন স্বজনরা।

 

এ ঘটনার প্রতিবাদে ওই রোগীর লাশ আটকে রাখেন চিকিৎসকরা। পাশাপাশি তিন ঘণ্টা জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে মৃতের ছেলে রিফাত হোসেনকে বাসা থেকে ডেকে এনে মায়ের লাশ ফেরত দেওয়ার শর্তে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের একটি কক্ষে কান ধরে ওঠবস করানো হয়। এরপর মায়ের লাশ ফেরত দেন চিকিৎসকরা। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। লাশ আটকে রেখে ছেলেকে কান ধরে ওঠবস করানোর ঘটনার ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।

 

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগতরাত আড়াইটার দিকে রংপুর নগরীর নিউ জুম্মপাড়া পাড়া মহল্লার মাহবুব রহমানের স্ত্রী নুরজাহান বেগম (৫৫) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ছেলে রিফাত তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের কাছে রোগীকে অক্সিজেন দেওয়ার অনুরোধ করলে আগে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়। এ সময় রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রাত ৪টার দিকে মৃত্যু হয়।

শেয়ার
সম্পর্কিত লেখা

গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

  গাইবান্ধায় একটি দিঘিতে একসঙ্গে গোসলে নামে তিন বন্ধু। এতে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে...

৭০ বছরের দাম্পত্যের শেষ অধ্যায়ও একসঙ্গে, স্বামীর মৃত্যুর এক ঘণ্টা পরই না ফেরার দেশে স্ত্রী

প্রায় সাত দশক ধরে একই ছাদের নিচে, একই স্বপ্ন আর সংগ্রামের পথে...

ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবন্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।...

দিনাজপুরে অবৈধভাবে অর্থ আদায়ের অপরাধে মাদ্রাসা সুপার গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর উপজেলার গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসা চতুর্থ শ্রেণীর কর্মচারীর চাকরি দেয়ার...