প্রথম পাতা অর্থনীতি ঈদের আগে চামড়া শিল্প নগরীতে নিরাপত্তা জোরদারের নির্দেশ
অর্থনীতি

ঈদের আগে চামড়া শিল্প নগরীতে নিরাপত্তা জোরদারের নির্দেশ

শেয়ার
শেয়ার

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্প নগরীতে পুলিশের বাড়তি টহলদারির ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (১৭ মে) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নে টাস্কফোর্সের ৯ম সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিকে এ নির্দেশ দেন মন্ত্রী।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সাভারে চামড়া শিল্প নগরীর ২০০ একর জমিতে কোনো বাউন্ডারি নেই। এখানে প্রায়ই চুরি-ছিনতাইয়ের অভিযোগ আসে। শিল্প অঞ্চলের নিরাপত্তা বাড়াতে উদ্যোগ নিতে হবে।

মন্ত্রী আরও বলেন, প্রয়োজনে আর্ম ব্যাটালিয়ন আনসার বাহিনীর দুই-একটা ইউনিটকে কাজে লাগাতে হবে। ঈদের আগে আরও কিছু বাড়তি টহলের ব্যবস্থা করতে হবে। ওখানের ব্যবসায়ীরা চান নিরাপত্তা জোরাদার করা হোক। প্রয়োজনে তারা প্রশাসনের জন্য গাড়ির ব্যবস্থা করতেও প্রস্তুত রয়েছেন।

সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক, পরিবেশ অধিদপ্তর, বেজা, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (রেপিড) এবং চামড়া শিল্পের মালিকদের সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

শেয়ার
সম্পর্কিত লেখা

সোনার দাম ভরিতে একবারে কমলো ৫ হাজার ৪৮২ টাকা

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি...

ঈদের পর কমল সোনার দাম

ঈদের পর দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি...

বেপজা অঞ্চলে তাঁবু ও ক্যাম্পিং পণ্য উৎপাদনে বিনিয়োগের চুক্তি

ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও চীন (হংকং)-ভিত্তিক প্রতিষ্ঠান সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেড...

আজকের মুদ্রার রেট: ১৮ মে ২০২৬

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। দেশের কোটি মানুষ আছেন...