প্রথম পাতা অর্থনীতি ঈদের পর কমল সোনার দাম
অর্থনীতি

ঈদের পর কমল সোনার দাম

শেয়ার
শেয়ার

ঈদের পর দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি দুই লাখ ৩৪ হাজার টাকায় নেমে এসেছে। সোমবার (১ জুন) যা ছিল দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

মঙ্গলবার (২ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।

বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার
সম্পর্কিত লেখা

সোনার দাম ভরিতে একবারে কমলো ৫ হাজার ৪৮২ টাকা

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি...

বেপজা অঞ্চলে তাঁবু ও ক্যাম্পিং পণ্য উৎপাদনে বিনিয়োগের চুক্তি

ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও চীন (হংকং)-ভিত্তিক প্রতিষ্ঠান সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেড...

আজকের মুদ্রার রেট: ১৮ মে ২০২৬

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। দেশের কোটি মানুষ আছেন...

পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হলো অ্যাগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-৪

ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণীর মাধ্যমে পর্দা নামলো অ্যাগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-৪ এর।...