প্রথম পাতা অর্থনীতি রেডি ডিটারজেন্ট পাউডারের সঙ্গে পথচলা অব্যাহত রাখছেন তাসনিয়া ফারিন
অর্থনীতি

রেডি ডিটারজেন্ট পাউডারের সঙ্গে পথচলা অব্যাহত রাখছেন তাসনিয়া ফারিন

শেয়ার
শেয়ার

রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ডিটারজেন্ট পাউডার ব্র্যান্ড রেডি এবং তাসনিয়া ফারিন-এর একসঙ্গে করা বিভিন্ন ক্যাম্পেইন দর্শক ও ভোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সেই সফলতার ধারাবাহিকতায় প্রচারণামূলক আরও কার্যক্রম নিয়ে আবারও সামনে আসছে ব্র্যান্ডটি।

এই কার্যক্রমকে সামনে রেখে রেডি ডিটারজেন্ট পাউডারের সঙ্গে পথ চলা অব্যাহত রাখছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। এ উপলক্ষ্যে রোববার (১৭ মে) রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের প্রধান কার্যালয়ে এক সাইনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের হেড অব মার্কেটিং ফজল মাহমুদ রনি বলেন, তাসনিয়া ফারিন বর্তমান সময়ের একজন গুণী অভিনেত্রী। তার পরিচিতি, ব্যক্তিত্ব এবং দর্শকদের ভালোবাসা আমাদের ব্র্যান্ডের সঙ্গে খুব সুন্দরভাবে মিলে যায়। আমরা আনন্দিত যে এই পথচলা আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি।

এ বিষয়ে তাসনিয়া ফারিন বলেন, রেডি ডিটারজেন্ট পাউডারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। সামনে নতুন কিছু কাজের মাধ্যমে আবারও দর্শকদের সঙ্গে যুক্ত হতে পারবো—এটা ভেবেই ভালো লাগছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের হেড অব বিজনেস অপারেশন মারুফ মিজান, ব্র্যান্ড ম্যানেজার তারেক হাসান তুহিন এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমিউনিকেশন-এর অপারেশন ম্যানেজার সামিউল হক।

রেডি ডিটারজেন্ট পাউডার বরাবরের মতোই মানসম্মত পণ্য এবং বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের মাধ্যমে দেশের ভোক্তাদের আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

শেয়ার
সম্পর্কিত লেখা

সোনার দাম ভরিতে একবারে কমলো ৫ হাজার ৪৮২ টাকা

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি...

ঈদের পর কমল সোনার দাম

ঈদের পর দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি...

বেপজা অঞ্চলে তাঁবু ও ক্যাম্পিং পণ্য উৎপাদনে বিনিয়োগের চুক্তি

ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও চীন (হংকং)-ভিত্তিক প্রতিষ্ঠান সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেড...

আজকের মুদ্রার রেট: ১৮ মে ২০২৬

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। দেশের কোটি মানুষ আছেন...