প্রথম পাতা বিনোদন নিশ্চিন্তে থাকুন, আমাদের বিচ্ছেদ হচ্ছে না’
বিনোদন

নিশ্চিন্তে থাকুন, আমাদের বিচ্ছেদ হচ্ছে না’

শেয়ার
শেয়ার

ভারতের জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালক ভারতী সিং। বিনোদন দুনিয়ায় গুঞ্জন হর্ষ লিম্বাচিয়া ও ভারতী সিংয়ের সংসারে নাকি ভাঙনের সুর বাজছে। অশান্তির জেরে হর্ষ আলাদা বাড়ি ভাড়া নিয়ে থাকছেন বলেও খবর চাউর হয়। তবে সব জল্পনা-কল্পনার মাঝে মুখ খুললেন ভারতী সিং।

বাস্তব জীবন থেকে শুরু করে রূপালি পর্দা সবখানেই ভারতী ও হর্ষের জুটি দারুণ জনপ্রিয়। একসঙ্গে একাধিক রিয়্যালিটি শো সঞ্চালনা করে দর্শকদের মন জয় করেছেন তারা। হর্ষও বিভিন্ন সময়ে ভারতীর প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করেছেন প্রকাশ্যে।

আরও পড়ুন

তবে সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার একটি টক-শোতে এসে হর্ষ জানান, তিনি স্ত্রী ও দুই সন্তানকে ছেড়ে অন্যত্র একটি বাড়ি ভাড়া নিয়েছেন। হর্ষের এমন মন্তব্যের পর থেকেই এই তারকা দম্পতির ডিভোর্স নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে।

এই বিষয়ে হর্ষ জানান, মূলত ঘরে সবসময় বাচ্চাদের চিৎকার-চেঁচামেচি ও শোরগোল লেগেই থাকে। সেখান থেকে বাঁচতেই নাকি আলাদা বাড়ি ভাড়া নিয়েছেন তিনি। হর্ষের এমন যুক্তিতে সঞ্চালক নেহা ধুপিয়া আপত্তি জানালেও, নেহার স্বামী অভিনেতা অঙ্গদ বেদি অবশ্য হর্ষের পক্ষই নিয়েছেন।

বিচ্ছেদের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে ভারতী সিং বলেন, ‘আপনারা নিশ্চিন্তে থাকুন, আমাদের কোনো বিচ্ছেদ হচ্ছে না। আমাদের মৃত্যু যেদিন হবে, সেদিনই কেবল আমরা আলাদা হব।’

শেয়ার
সম্পর্কিত লেখা

এমনটা পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে হতে দেখি না’

শোবিজ দুনিয়ায় নায়িকাদের বয়স নিয়ে চর্চা যেন এক চিরন্তন সত্য। একটা নির্দিষ্ট...

এবার ফোর্বসের তালিকায় হানিয়া আমির

আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া...

পঞ্চাশে পা দিলেন অভিনয়ের বরপুত্র চঞ্চল চৌধুরী

আজ ১ জুন বাংলাদেশের অভিনয় জগতের অন্যতম শ্রেষ্ঠ রূপকার এবং বহুমুখী প্রতিভার...

যারা পাঁচটা ছবিও করেনি তারাও দুই-তিনজন বডিগার্ড নিয়ে ঘোরে : বাপ্পারাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে শিল্পীদের মধ্যে ঐক্য বজায়...