প্রথম পাতা জাতীয় ক্ষমা চাইলেন ‘নবী-সাহাবীদের মধ্যেও প্রেমঘটিত ঘটনা ঘটত’ বলা সেই ‘জামায়াতপন্থি’ বিশ্লেষক
জাতীয়

ক্ষমা চাইলেন ‘নবী-সাহাবীদের মধ্যেও প্রেমঘটিত ঘটনা ঘটত’ বলা সেই ‘জামায়াতপন্থি’ বিশ্লেষক

শেয়ার
শেয়ার

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার এক দিন পর লাকসামে উদ্ধার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ ও জোর করে ভ্রুণ নষ্ট করার অভিযোগে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। পুলিশের দাবি, জিসানকে কেউ অপহরণ করেনি; তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। এ ইস্যুটিকে ঘিরে দেশে বেশ তোলপাড় চলছে।ভিডিওটিতে দেওয়া বক্তব্যের সত্যতা জানতে বিশ্লেষক সোলায়মানের সঙ্গে আজ রবিবার (১৪ জুন) সকালে যোগাযোগ করা হয়েছে। এসময় তিনি স্বীকার করেছেন যে, নবী ও সাহাবীদের নিয়ে ছড়িয়ে পড়া বক্তব্যটি তারই ছিল। তার এ বক্তব্যের জন্য তিনি ভুল স্বীকার করেছেন এবং নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

 

এ বিষয়ে ক্ষমা প্রার্থণা করে তিনি  বলেন, মানুষ মাত্রই ভুল। সব মানুষই কম বেশি ভুল করে। সেখানে (ভিডিওতে) উদাহরণটা নিঃসন্দেহে ভুল হয়েছে তখন। এজন্য ক্ষমা প্রার্থনা করছি। আসলে বক্তব্যটা ছিল এরকম যে, মানুষ মাত্রই ভুল, অনেকেই ভুল করে। বলতে বলতে এক পর্যায়ে সাহাবী পর্যন্ত চলে গিয়েছিলাম। এটা আমার উচিত হয়নি। একটা লিমিট পর্যন্ত রাখাটা উচিত ছিল।তাছাড়াও, নিজের ভুল স্বীকার করে সোলায়মান নিজের ফেসবুক পেজে আজ একটি ভিডিও বার্তাও দিয়েছেন। সেটিতে তিনি বলেন, ‘আমার একটা বক্তব্য নিয়ে আপনাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেক সম্মানিত আলেম ওলামারা তীব্র সমালোচনা করছেন। শিবির নেতা জিসানকে নিয়ে যে ঘটনা তার গুমের অভিযোগ এবং নারী ঘটিত কেলেংকারী সামনে আসার ঘটনাকে কেন্দ্র করে শিবির তাকে বহিষ্কার করেছে। তো এই বিষয় নিয়ে আলোচনা করতে যেয়ে আমি একটা কথা বলেছিলাম যে, মানুষ মাত্রই ভুল ভুল হতে পারে। সেখানে আমি সাহাবী এবং নবীদের এক্সাম্পল অযাচিতভাবে টেনে এনেছিলাম। এতে অনেকেই সমালোচনা করছেন। আমি তাদের এই সমালোচনাকে স্বাগত জানাই।’‘আমি মনে করি যে, জিসানের এই ঘটনা বা এগুলো নিয়ে আমাদের নানান আঙ্গিকে পর্যালোচনা থাকতে পারে। অবজারভেশন থাকতে পারে বা এখানে সরকার এবং ক্রিটিক আছে এবং থাকবে। বাট আমি কখনোই জিসানের সেই অনৈতিক কাজকে সমর্থন করবো না এবং ডিফেন্ড এক মুহূর্তের জন্য করিনি কিংবা করবো না। তার উপযুক্ত বিচার বা ন্যায়বিচার চাই। সুষ্ঠ তদন্ত চাই। এটা বারবার বলে আসছি। তবে এই বিষয়ে আলোচনা করতে যেয়ে সাহাবী কিংবা নবী রাসূলদের উদাহরণ টেনে আনাটা সম্পূর্ণ অযাচিত ছিল। এর কোন প্রয়োজন ছিল না। আমি এজন্য দুঃখ প্রকাশ করছি এবং সাহাবী নবী রাসূলদের বিষয়ে আমার আকিদা স্পষ্ট করছি।’

শেয়ার
সম্পর্কিত লেখা

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জাতীয় টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টিকা সংগ্রহ পদ্ধতিতে...

প্রতিটি জেলা হাসপাতালে হবে কিডনি ডায়ালাইসিস সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী

রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে এসে দেশের সব জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার...

তিস্তায় আরেকটি ব্যারেজ করতে চায় সরকার: সংসদে প্রধানমন্ত্রী

শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের জন্য তিস্তা নদীতে আরো একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা...

গত ১২ বছর তাদেরকে কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী

‘গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশ ও জনগণের ক্ষতি করলে সরকারকে বেশি দিন সময়...