প্রথম পাতা জাতীয় রাজধানীর তিন বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

রাজধানীর তিন বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেয়ার
শেয়ার

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই প্রশাসক এই সিদ্ধান্তের কথা জানান।

 

দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, বৈঠকে প্রধানমন্ত্রী সায়েদাবাদ টার্মিনালকে কাঁচপুরে এবং গুলিস্তান টার্মিনালকে কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন। এই দুই স্থানেই ইতিমধ্যে জমির সন্ধান করা হচ্ছে এবং শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে।

 

অন্যদিকে উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন জানান, মহাখালী বাস টার্মিনালকে পূর্বাচলে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

যানজট নিরসন ও যাতায়াত ব্যবস্থা আধুনিকায়নে এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার
সম্পর্কিত লেখা

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জাতীয় টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টিকা সংগ্রহ পদ্ধতিতে...

প্রতিটি জেলা হাসপাতালে হবে কিডনি ডায়ালাইসিস সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী

রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে এসে দেশের সব জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার...

তিস্তায় আরেকটি ব্যারেজ করতে চায় সরকার: সংসদে প্রধানমন্ত্রী

শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের জন্য তিস্তা নদীতে আরো একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা...

গত ১২ বছর তাদেরকে কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী

‘গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশ ও জনগণের ক্ষতি করলে সরকারকে বেশি দিন সময়...