প্রথম পাতা ধর্ম কোরবানির পশুতে শরিক হওয়া নিয়ে যে বিষয়গুলো অবশ্যই জানা জরুরি
ধর্ম

কোরবানির পশুতে শরিক হওয়া নিয়ে যে বিষয়গুলো অবশ্যই জানা জরুরি

শেয়ার
শেয়ার

ঈদুল আজহা সামনে এলেই কোরবানির প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন মুসলমানরা। অনেকেই গরু, মহিষ কিংবা উটে একাধিক ব্যক্তি মিলে শরিক হয়ে কোরবানি দেন। এতে খরচ কমে, পাশাপাশি ধর্মীয় বিধানও পালন করা সহজ হয়। তবে শরিকি কোরবানির ক্ষেত্রে ইসলামে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও শর্ত রয়েছে, যেগুলো না মানলে কোরবানি সহিহ নাও হতে পারে। তাই কোরবানির আগে এসব মাসআলা জানা অত্যন্ত জরুরি।ইসলামী শরিয়তে কোরবানি শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে। লোক দেখানো, সামাজিক মর্যাদা কিংবা শুধুমাত্র গোশত পাওয়ার নিয়তে কোরবানি করলে সেই ইবাদতের মূল উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছে না, বরং পৌঁছে মানুষের তাকওয়া ও আন্তরিকতা। তাই নিয়তের বিশুদ্ধতা কোরবানির সবচেয়ে বড় শর্তগুলোর একটি।ছাগল, ভেড়া ও দুম্বা কেবল একজনের পক্ষ থেকেই কোরবানি করা যায়। এসব পশুতে দুই বা ততোধিক ব্যক্তি শরিক হলে কারও কোরবানিই আদায় হবে না। অন্যদিকে গরু, মহিষ ও উটে সর্বোচ্চ সাতজন পর্যন্ত শরিক হতে পারেন। তবে সাতজনের বেশি অংশীদার হলে সেই কোরবানি শরিয়তসম্মত হবে না। হাদিসে বর্ণিত আছে, সাহাবিরা রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশনায় একটি গরু ও একটি উটে সাতজন পর্যন্ত শরিক হতেন।ফিকহবিদদের মতে, প্রত্যেক শরিকের অংশ সমান হতে হবে। কারও অংশ এক সপ্তমাংশের কম হলে পুরো কোরবানিই বাতিল হওয়ার আশঙ্কা থাকে। অর্থাৎ একজন আধা ভাগ আরেকজন দেড় ভাগ—এভাবে ভাগাভাগি করা বৈধ নয়।

 

 

 

শরিক নির্বাচনে কেন সতর্কতা জরুরি?

 

ইসলামী চিন্তাবিদরা বলেন, শরিকি কোরবানির সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো অংশীদারের নিয়ত ও উপার্জনের উৎস। যদি কোনো ব্যক্তি শুধুই গোশত খাওয়ার উদ্দেশ্যে শরিক হন কিংবা তার অর্থ হারাম উপায়ে উপার্জিত হয়, তাহলে অন্যদের কোরবানিও প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই আলেমরা সবসময় বিশ্বস্ত ও ধর্মীয়ভাবে সচেতন ব্যক্তিদের সঙ্গে শরিক হওয়ার পরামর্শ দেন।

শেয়ার
সম্পর্কিত লেখা

নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা

নতুন হিজরি বছর ১৪৪৮-এর সূচনায় ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফে ঐতিহ্যবাহী আয়োজনে...

নারীর পোশাক যেমনই হোক পুরুষের চোখের পর্দাই ইসলামের দৃষ্টিতে সামাজিক সুরক্ষার প্রথম শর্ত

ইসলামী আদর্শ ও নৈতিকতার আলোয় একটি সুস্থ, সুন্দর ও পাপাচারমুক্ত সমাজ বিনির্মাণে...

১০৪ বছর বয়সে হজ্ব পালন করলেন ইন্দোনেশিয়ান বৃদ্ধা

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কেদিরি এলাকার বাসিন্দা এমবা মারসিয়াহ। চলতি বছর হজ পালন...

শয়তানকে ‌‘পাথর’ নিক্ষেপ করছেন হাজিরা

পবিত্র হজের নিয়ম অনুযায়ী বুধবার (২৭ মে) শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা।...