প্রথম পাতা খেলা বাংলাদেশে দলে ফিরলেন জিকো, নতুন মুখ স্বাধীন
খেলা

বাংলাদেশে দলে ফিরলেন জিকো, নতুন মুখ স্বাধীন

শেয়ার
শেয়ার

ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে একমাত্র নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পিডব্লিউডি (গণপূর্ত) স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড মিনহাজুল করিম স্বাধীন।সোমবার (২৫ মে) থেকেই কিংস অ্যারেনায় জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে। আগামী ৫ জুন ম্যাচটি সান মারিনোর মাঠে অনুষ্ঠিত হবে।

 

দলের তিন প্রবাসী ফুটবলার—হামজা চৌধুরী, শমিত সোম ও জায়ান আহমেদ ঢাকা ক্যাম্পে থাকছেন না। তারা সরাসরি সান মারিনোতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। তবে আরেক প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম ইতোমধ্যেই ঢাকায় ক্যাম্পে যোগ দিয়েছেন।

 

ঢাকায় ছয় দিন অনুশীলনের পর ৩১ মে সান মারিনোর উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। নতুন কোচ থমাস ডুলির অধীনে এটিই হতে যাচ্ছে জাতীয় দলের প্রথম ম্যাচ।গত মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা দল থেকে এবারের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন আরমান ফায়সাল আকাশ ও সুমন রেজা।

 

অন্যদিকে, নিষেধাজ্ঞার কারণে সিঙ্গাপুর ম্যাচে খেলতে না পারা ডিফেন্ডার তপু বর্মন দলে ফিরেছেন। তবে পারিবারিক কারণে উইঙ্গার রাকিব হোসেনকে এবারের দলে রাখা হয়নি।

 

গোলরক্ষক পজিশনেও পরিবর্তন এনেছে কোচিং স্টাফ। মিতুল মারমা ও সুজন হোসেনের সঙ্গে দলে ফিরেছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তিনি জায়গা পেয়েছেন মেহেদী হাসান শ্রাবণের বদলে।

 

বাংলাদেশ দল: মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, তারিক কাজী, তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইশা ফয়সাল, মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম কিরমানী, ফাহামেদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মিনহাজুল করিম স্বাধীন ও রফিকুল ইসলাম।

শেয়ার
সম্পর্কিত লেখা

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

বিশ্বকাপে নেমেই আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচ খেলেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।...

হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

চট্টগ্রামের তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা বুধবার (১৭ ‍জুন) ৪ উইকেটে...

ক্লোসার পাশে থাকাটা সন্মানের, রোনাল্ডো সেরা: মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হতে লিওনেল মেসির প্রয়োজন ছিল চার গোল। আপাতত তিন...

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাতে মাঠে নামছে পর্তুগাল

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাতে মাঠে নামছে পর্তুগাল। আগের আসরের হতাশা ভুলে...