প্রথম পাতা খেলা বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাতে মাঠে নামছে পর্তুগাল
খেলা

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাতে মাঠে নামছে পর্তুগাল

শেয়ার
শেয়ার

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাতে মাঠে নামছে পর্তুগাল। আগের আসরের হতাশা ভুলে নতুন উদ্যমে শিরোপার লড়াই শুরু করতে যাচ্ছে ইউরোপের এই শক্তিশালী দল। গ্রুপ ‘কে’-তে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোর মুখোমুখি হবে তারা।ম্যাচটিকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন পর্তুগালের কিংবদন্তি অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সেও দলের আক্রমণভাগের প্রধান ভরসা তিনি। বিশ্বকাপের মঞ্চে আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত এই মহাতারকা।

 

কোচ রবার্তো মার্তিনেস-এর পরিকল্পনায় গোলপোস্টের নিচে দায়িত্ব পালন করতে পারেন দিয়োগো কস্তা। রক্ষণভাগে থাকবেন অভিজ্ঞতা ও গতির সমন্বয়ে গড়া চার ফুটবলার- জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গঞ্জালো ইনাসিও এবং নুনো মেন্দেস।

 

মধ্যমাঠে খেলাটির নিয়ন্ত্রণ থাকবে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া ও জোয়াও নেভেস-এর ওপর। বিশেষ করে ভিতিনিয়া ও জোয়াও নেভেসের দায়িত্ব থাকবে আক্রমণ ও রক্ষণে ভারসাম্য বজায় রাখা এবং দলের ছন্দ ধরে রাখা।আক্রমণভাগে দুই প্রান্তে দেখা যেতে পারে বার্নার্দো সিলভা ও পেদ্রো নেতো-কে। আর মাঝখানে গোলের দায়িত্ব থাকবে রোনালদোর কাঁধে। তার অভিজ্ঞতা ও গোল করার ক্ষমতাই পর্তুগালের সবচেয়ে বড় শক্তি।

 

পর্তুগালের সম্ভাব্য একাদশ

দিয়োগো কস্তা; জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গঞ্জালো ইনাসিও, নুনো মেন্দেস; ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেস; বার্নার্দো সিলভা, ক্রিস্তিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।

শেয়ার
সম্পর্কিত লেখা

হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

চট্টগ্রামের তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা বুধবার (১৭ ‍জুন) ৪ উইকেটে...

ক্লোসার পাশে থাকাটা সন্মানের, রোনাল্ডো সেরা: মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হতে লিওনেল মেসির প্রয়োজন ছিল চার গোল। আপাতত তিন...

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির যত রেকর্ড

বিশ্বকাপের মঞ্চে আগেও বহুবার রূপকথা লিখেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে ২০২৬...

লিওনেল মেসি কি সেদিন ভেবেছিলেন যে বিশ্বকাপে অভিষেকের ২০ বছর পর একই দিনে খেলতে নামবেন নিজের ৬ষ্ঠ বিশ্বকাপের ১ম ম্যাচ?

মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী ১৬ই জুন রাতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ...