Wednesday 17 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কল্কি ২’ থেকে দীপিকা বাদ, আসছেন আলিয়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৭ জুন ২০২৬ ১৯:১৯

২০২৪ বক্স অফিসে ব্যাপক ঝড় তুলেছিল ব্লকবাস্টার সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। প্রথম পর্বের দুর্দান্ত সাফল্যের পর এবার শুরু হয়েছে এর দ্বিতীয় পর্ব নিয়ে তুমুল জল্পনা। তবে সবচেয়ে বড় চমক হচ্ছে, ‘কল্কি ২’ থেকে বাদ পড়েছেন পর্দার ‘সুমতি’ খ্যাত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আট ঘণ্টার শিফট বিতর্ক ও অপেশাদারত্বের নানা অভিযোগের জেরে তাকে সিনেমাটি থেকে ছাঁটাই করা হয়েছে বলে গুঞ্জন উঠেছে। আর তার এই শূন্যস্থানে যুক্ত হতে যাচ্ছেন ‘আলফা’ অভিনেত্রী আলিয়া ভাট।

যদিও দীপিকা এই ছাঁটাই প্রসঙ্গে এখনও কোনো মুখ খোলেননি, তবে গণমাধ্যম সূত্রে জানা গেছে যে আলিয়া ভাট ইতোমধ্যে হায়দরাবাদে পাঁচ দিনের শুটিংও সেরে ফেলেছেন। প্রথমে ধারণা করা হয়েছিল আলিয়া হয়তো দীপিকার করা কল্কির মায়ের চরিত্রেই অভিনয় করবেন, তবে নতুন খবর হচ্ছে তিনি সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে হাজির হতে যাচ্ছেন। অন্যদিকে, দীপিকার করা ‘সুমতি’ চরিত্রের জন্য দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর নাম নিয়েও জোর চর্চা চলছে।

বিজ্ঞাপন

পরিচালক নাগ অশ্বিন যাবতীয় বিতর্ক সরিয়ে গত ফেব্রুয়ারিতেই এই সিক্যুয়েলের শুটিং শুরু করেছেন। ২০২৫ সালজুড়ে এই সিনেমার কাস্টিং নিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার নাম জড়ানোসহ বলিউড বনাম দক্ষিণের কম দড়ি টানাটানি হয়নি। বর্তমানে আলিয়া ভাট তাঁর আগামী ৩ জুলাই মুক্তি প্রতীক্ষিত ‘আলফা’ সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সবকিছু ঠিক থাকলে প্রভাস, নাগ অশ্বিন ও আলিয়া ভাটের এই প্রথম যৌথ মিশন ‘কল্কি ২’ আগামী ২০২৭ সালের ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর