Wednesday 17 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিমলায় দোকানে চুরি: ১৪ ভরি সোনা ও ৫০ ভরি রূপা লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১৯:২৮

সাকিল জুয়েলার্স।

নীলফামারী: নীলফামারীর ডিমলা সদরের বাবুরহাট বাজারে ব্যবসায়ী সাকিল আল কদরের মালিকানাধীন সাকিল জুয়েলার্স-এ চুরির ঘটনা ঘটেছে। চোর দোকান থেকে আনুমানিক ১৩-১৪ ভরি সোনার অলঙ্কার, ৫০ ভরি রুপা এবং নগদ ৭০ হাজার টাকা লুটে নিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

বুধবার (১৭ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ভুক্তভোগী সাকিল আল কদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়শা সিদ্দিকার স্বামী।

পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাসায় যান মালিক ও কর্মচারীরা। পরে আনুমানিক ভোরের দিকে সংঘবদ্ধ চোর চক্র দোকানটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা দোকানে থাকা লকার ও আলমারি ভেঙে উল্লিখিত পরিমাণ সোনা, রূপা এবং ক্যাশ বাক্সে থাকা নগদ ৭০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।

বিজ্ঞাপন

ভুক্তভোগী দোকান মালিক সাকিল জানান, চোর চক্র তার দোকানের তালা কেটে ভেতরে ঢুকে আলমারি ও লকার ভেঙে প্রায় সব মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। এতে তার বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের জোর দাবি জানান।

এদিকে, ব্যস্ততম এলাকায় এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ডিমলা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, চুরির বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ পুলিশের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এই ঘটনায় ডিমলা থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর