১০ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী রাখলেই কর ছাড় পাবে প্রতিষ্ঠান

১২ জুন ২০২৬, ১২:২৬ PM
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট © টিডিসি সম্পাদিত

কর্মক্ষেত্রে সমাজে পিছিয়ে থাকা প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে বিশেষ কর সুবিধার প্রস্তাব করেছে সরকার। দেশের কর্পোরেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে এই অবহেলিত জনগোষ্ঠীকে নিয়োগে উৎসাহিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, কোনও প্রতিষ্ঠান তাদের মোট জনবলের অন্তত ১০ শতাংশ বা কমপক্ষে ২৫ জন প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে নিয়োগ দিলে বিশেষ কর রেয়াত পাবে।

প্রস্তাব অনুযায়ী, যোগ্য প্রতিষ্ঠানগুলো প্রদেয় করের ৫ শতাংশ অথবা সংশ্লিষ্ট কর্মীদের মোট বেতনের ৭৫ শতাংশের মধ্যে যেটি কম, সেই পরিমাণ কর ছাড় পাবে। সরকারের মতে, এ উদ্যোগ কর্মক্ষেত্রে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৪৬ লাখ প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। তবে কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে তাদের বেশিরভাগই কাজ পান না।

এদিকে প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধী সন্তানের অভিভাবকদের জন্যও স্বস্তির ব্যবস্থা রাখা হয়েছে। তাদের করমুক্ত আয়সীমা অতিরিক্ত ৫০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুটিং বিষয়ক কর্মশালা অনু…
  • ১৭ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় দিবসে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন নোবিপ্রবির ২২ …
  • ১৭ জুন ২০২৬
আইইবির সেরা প্রকল্প পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুব…
  • ১৭ জুন ২০২৬
‘বিয়ে করতে পারছেন না, করলেও ভেঙে যাচ্ছে’— বছরে ৩৬৫ দিনই ডিউ…
  • ১৭ জুন ২০২৬
বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, চালক-হেলপার আটক
  • ১৭ জুন ২০২৬
‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬