উদ্বিগ্ন হয়ে আমানত ভাঙা গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করল ইসলামী ব্যাংক

১৫ জুন ২০২৬, ০৯:২৫ PM
গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করল ইসলামী ব্যাংক

গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করল ইসলামী ব্যাংক © সংগৃহীত

উদ্বিগ্ন হয়ে ইসলামী ব্যাংকের যেসব গ্রাহক বিভিন্ন সঞ্চয় ও আমানত হিসাব মেয়াদপূর্তির আগেই (প্রি-ম্যাচিউর) ভেঙেছেন, তাদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে ব্যাংকটি। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা আগামী সাত কর্মদিবসের মধ্যে হিসাব পুনরায় চালু করলে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে আরোপিত সব ধরনের খরচ ও আর্থিক ক্ষতি মওকুফ করা হবে। সোমবার (১৫ জুন) ব্যাংকের এক বিশেষ নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে যেসব গ্রাহক MTDRA, MSB, MMPDS এবং MSSA হিসাব প্রি-ম্যাচিউর অবস্থায় বন্ধ বা নগদায়ন করেছেন এবং এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে একই ধরনের হিসাব পুনরায় চালু করতে পারবেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় এসব গ্রাহকের ক্ষেত্রে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে যে খরচ, চার্জ বা আর্থিক ক্ষতি হয়েছে, তা সম্পূর্ণ মওকুফ করা হবে। পাশাপাশি হিসাবগুলোকে নতুন হিসাব হিসেবে নয়, বরং চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে। ফলে গ্রাহকরা আগের আমানতের ধারাবাহিক সুবিধা ফিরে পাবেন।

ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য সংশ্লিষ্ট শাখা ও ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুটিং বিষয়ক কর্মশালা অনু…
  • ১৭ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় দিবসে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন নোবিপ্রবির ২২ …
  • ১৭ জুন ২০২৬
আইইবির সেরা প্রকল্প পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুব…
  • ১৭ জুন ২০২৬
‘বিয়ে করতে পারছেন না, করলেও ভেঙে যাচ্ছে’— বছরে ৩৬৫ দিনই ডিউ…
  • ১৭ জুন ২০২৬
বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, চালক-হেলপার আটক
  • ১৭ জুন ২০২৬
‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬