৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১৬ জুন ২০২৬, ০৫:২১ PM
একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে সরকারি অর্থায়ন রয়েছে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা।

মঙ্গলবার (১৬ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুনভাবে তিনটি ও সংশোধিত দুটি প্রকল্প রয়েছে। যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন এক প্রকল্প ছাড়াও পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন তিন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

যেখানে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন। করতোয়া নদী সিস্টেম উন্নয়ন এবং পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা এবং কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষায় জোর দেয়া হয়েছে।

পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ১০০ উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন বিষয়ে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুটিং বিষয়ক কর্মশালা অনু…
  • ১৭ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় দিবসে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন নোবিপ্রবির ২২ …
  • ১৭ জুন ২০২৬
আইইবির সেরা প্রকল্প পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুব…
  • ১৭ জুন ২০২৬
‘বিয়ে করতে পারছেন না, করলেও ভেঙে যাচ্ছে’— বছরে ৩৬৫ দিনই ডিউ…
  • ১৭ জুন ২০২৬
বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, চালক-হেলপার আটক
  • ১৭ জুন ২০২৬
‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬