ছাত্রদল-শিবির সংঘর্ষ

ঢাকা পলিটেকনিকের লতিফ হল বন্ধ, রাত ৮টার মধ্যে হল ত্যাগের নির্দেশ

০৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ PM
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট © সংগৃহীত

ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষের পর ক্যাম্পাসজুড়ে উত্তেজনার মধ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় কলেজ অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। নোটিশে আজ রাত ৮টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। 

অফিস আদেশে বলা হয়, অনিবার্য কারণবশত লতিফ ছাত্রাবাসে অবস্থানরত সকল আবাসিক ছাত্রদের আজ ৩ মার্চ রাত ৮টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ প্রদান করা হল।

এর আগে সোমবার (২ মার্চ) দিবাগত রাতে ওই হলে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৬ শিক্ষার্থী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

ইংল্যান্ডের শুরুর একাদশে একাধিক চমক
  • ১৮ জুন ২০২৬
বিবর্ণ রোনালদো, বিশ্বকাপে হতাশার শুরু পর্তুগালের
  • ১৮ জুন ২০২৬
ভবন নির্মাণের সময় ৮ তলা থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
  • ১৮ জুন ২০২৬
অফসাইডে বাতিল পর্তুগালের গোল
  • ১৮ জুন ২০২৬
কঙ্গোর দুর্ভাগ্য, পোস্টে লেগে ফিরল বাকাম্বুর জোরালো শট
  • ১৮ জুন ২০২৬
শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার আটক
  • ১৮ জুন ২০২৬