ভয় নেই মার্কিন ‘বন্ড নীতি’ নিয়ে: কাদের জন্য এই নিয়ম জানালেন অ্যাটর্নি রাজু মাহাজন

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সম্প্রতি চালু হওয়া বন্ড নীতি সাধারণ সকল ভ্রমণকারী বা ব্যবসায়ীদের জন্য নয়, বরং এটি বিশেষ কিছু ক্ষেত্রে প্রযোজ্য বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অন্যতম অভিবাসন বিষয়ক ল’ফার্ম রাজু ল’ এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল অ্যাটর্নি রাজু মাহাজন, ইএসকিউ। শুক্রবার সন্ধ্যায় দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় তার সাথে ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপার্ট ফারজানা...