Video Gallery

Watch the latest FIFA 2026 updates

আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা, ঢাকায় উৎসবমুখর পরিবেশ | Argentina Fans | UNB

আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে রাজধানীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় শাহবাগ থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত এই শোভাযাত্রায় অংশ নেন শত শত সমর্থক। আকাশি-সাদা পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে অংশগ্রহণকারীরা প্রিয় দলের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন।

17 Jun, 2026 YouTube

আর্জেন্টিনার ম্যাচ ঘিরে লক্ষ্মীপুর,বরিশাল,নাটোরে বর্ণাঢ্য র‍্যালি,উৎসবমুখর ফুটবলপ্রেমীরা | Argentina

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনা ফুটবল দলের প্রথম ম্যাচকে ঘিরে লক্ষ্মীপুর,বরিশাল,নাটোরে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আগামীকাল আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। এতে অংশ নেন আর্জেন্টিনা সমর্থক, ক্রীড়াপ্রেমী তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশ্বকাপ এলেই বাংলাদেশে ফুটবল উন্মাদনা নতুন মাত্রা পায় বলে জানান সমর্থকরা। মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতেই এই র‍্যালির আয়োজন করা হয়েছে।

17 Jun, 2026 YouTube

স্ত্রীর ঋণের টাকায় গ্রামজুড়ে আর্জেন্টিনার পতাকা টানালেন ঈশ্বরগঞ্জের ‘সুমন মেসি’ | Mymensingh | UNB

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা দেখাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন সুমন গৌড়, যিনি এলাকায় ‘সুমন মেসি’ নামেই বেশি পরিচিত। ভ্যান চালিয়ে সংসার চালানো সুমন এবার বিশ্বকাপ উন্মাদনায় স্ত্রীর নামে গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে নিজের ঘর, ভ্যানগাড়ি এবং গ্রামজুড়ে আর্জেন্টিনার পতাকা টানিয়েছেন। পরিবার কষ্টে থাকলেও প্রিয় দল আর্জেন্টিনা ও মেসির প্রতি তার এই আবেগ এলাকায় কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

15 Jun, 2026 YouTube

রাত জেগে টিএসসিতে বড় পর্দায় ব্রাজিল ম্যাচ দেখলেন হাজারো সমর্থক | DU | Brazil | World Cup Match | UNB

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন হাজারো ফুটবলপ্রেমী। গভীর রাতেও হলুদ-সবুজ জার্সি, পতাকা, সেলফি, উল্লাস ও প্রত্যাশায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ব্রাজিলের প্রতিটি আক্রমণে করতালি ও চিৎকারে প্রকম্পিত হয় টিএসসি। তবে টানটান উত্তেজনার ম্যাচটি ১-১ সমতায় শেষ হলে সমর্থকদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।

14 Jun, 2026 YouTube

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপের দল ঘোষণা | Argentina World Cup Squad 2026 | UNB

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। অধিনায়ক হিসেবে আছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ তারকা স্কোয়াডে জায়গা পেলেও নেই অ্যাঞ্জেল ডি মারিয়া। অন্যদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন জিওভানি লো সেলসো।

01 Jun, 2026 YouTube

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল দলে ফিরলেন নেইমার

দীর্ঘ ইনজুরি, দুই বছর জাতীয় দলের বাইরে থাকা এবং সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্নের পরও ২০২৬ বিশ্বকাপের ব্রাজিল দলে জায়গা পেয়েছেন নেইমার। কার্লো আনচেলত্তির এই সিদ্ধান্তে যেমন অভিজ্ঞতা ও স্টারডমের গুরুত্ব দেখা যাচ্ছে, তেমনি ফিরে আসছে রোনালদো নাজারিওর ২০০২ বিশ্বকাপের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের স্মৃতি।

24 May, 2026 YouTube