প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১:৩৪ পিএম আপডেট: ০৮.০১.২০২৬ ১:৩৯ পিএম (ভিজিট : ১৯৮)

প্রাইম ব্যাংক পিএলসিতে অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
বেসরকারি খাতের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগে অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার (এআরএম) পদে নিয়োগ দেওয়া হবে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগসংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ০১ জানুয়ারি ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ০১ জানুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.primebank.com.bd
পদসংক্রান্ত বিস্তারিত
পদের নাম: অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার (এআরএম)
বিভাগ: করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: করপোরেট ব্যাংকিং বিষয়ে ধারণা, কম্পিউটারে এমএস অফিস ও পাওয়ারপয়েন্টে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির অন্যান্য তথ্য
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (উভয়)
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৬