প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:১০ পিএম (ভিজিট : ১২)

লাইলী বাউলের পাশে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়: ৩ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান
বাংলা লোকসংগীতের ঐতিহ্যকে তৃণমূল পর্যায়ে বাঁচিয়ে রাখা আমাদের লোকশিল্পীদের পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমধুর কণ্ঠের জাদুতে ভাইরাল হওয়া গুণী শিল্পী 'লাইলী বাউল'-এর শিল্পসাধনার স্বীকৃতি ও তাঁর কল্যাণে হাত বাড়িয়ে দিয়েছেন মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহোদয়।
আজ (তারিখ বসিয়ে নিন) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের অফিস কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি নিজ হাতে লাইলী বাউলের হাতে ৩ লক্ষ টাকার একটি আর্থিক সহায়তার চেক তুলে দেন।চেক বিতরণ শেষে মাননীয় মন্ত্রী মহোদয় তাঁর নিজ দপ্তরে লাইলী বাউলের কণ্ঠে সরাসরি লোকগান ও বাউল গান উপভোগ করেন। মাটির সুর ও চমৎকার গায়কীতে মুখরিত হয়ে ওঠে মন্ত্রীর অফিস কক্ষ।
গুণী এই শিল্পীর প্রতিভার ভূয়সী প্রশংসা করে মন্ত্রী মহোদয় বলেন: প্রতিভাগুলো এমনই হয়, শত বাধা উপেক্ষা করেও তারা প্রকাশিত হয়; যেমন আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম। তিনি আরও যোগ করেন, আমাদের লোকজ সংস্কৃতি ও বাউল গান এদেশের প্রাণ। প্রান্তিক পর্যায়ের এমন সুপ্ত প্রতিভাদের মূল্যায়ন ও তাঁদের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।