ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু ১০ হাজার টাকার বেশি কেনায় মিলবে স্ক্র্যাচ কার্ড, ঘষলেই নিশ্চিত উপহার

নিজস্ব প্রতিবেদক

লাইফস্টাইল

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা বাড়িয়ে দিতে দেশব্যাপী ‘গোল্ডেন গোল অফার’ নামের স্পেশাল ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র

2026-06-09T16:05:53+00:00
2026-06-09T16:05:53+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম: বিরোধীদলীয় নেতার সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ      সংবাদ প্রকাশের পর ঝুপড়ি ঘরে থাকা বৃদ্ধার দায়িত্ব নিলো জেলা প্রশাসক      তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী      ১২তম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর      ‘সার্কাস ও যাত্রাপালা মানোন্নয়ন কর্মশালা'-এর সমাপ্তি: অশ্লীলতা বর্জন করে সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয়      লাইলী বাউলের পাশে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়: ৩ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান      
ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু ১০ হাজার টাকার বেশি কেনায় মিলবে স্ক্র্যাচ কার্ড, ঘষলেই নিশ্চিত উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৪:০৫ পিএম   (ভিজিট : ৬৯)
ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু ১০ হাজার টাকার বেশি কেনায় মিলবে স্ক্র্যাচ কার্ড, ঘষলেই নিশ্চিত উপহার

ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু ১০ হাজার টাকার বেশি কেনায় মিলবে স্ক্র্যাচ কার্ড, ঘষলেই নিশ্চিত উপহার

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা বাড়িয়ে দিতে দেশব্যাপী ‘গোল্ডেন গোল অফার’ নামের স্পেশাল ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড, সবার কাছে পরিচিতি সনি-স্মার্ট নামে। ০৮ জুন থেকে চালু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ২৬ জুলাই পর্যন্ত।

এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকেরা সনি, স্মার্ট, হায়ার, শার্প এবং শাওমির মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের টেলিভিশন, সাউন্ড সিস্টেম, হেডফোন, এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটর ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্য সুবিধা পাবেন। ১০ হাজার টাকার বেশি মূল্যের নির্দিষ্ট পণ্য কিনলেই আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ক্রেতারা পাবেন একটি স্ক্র্যাচ কার্ড, যেগুলো ঘষলেই মিলবে নিশ্চিত উপহার। এই উপহারের তালিকায় রয়েছে ফিফা বিশ্বকাপের প্রিয় দলের জার্সি, ফুটবল, সনি হেডফোন, পাওয়ার ব্যাংক, এয়ার কুলারসহ বাহারি পণ্য। পাশাপাশি সনি ব্রাভিয়ার ৫০ ইঞ্চি বা এর চেয়ে বড় সাইজের টেলিভিশন কিনলেই ক্রেতারা স্টক থাকা সাপেক্ষে তাৎক্ষণিকভাবে একটি আকর্ষণীয় সনি ব্রাভিয়া জার্সি উপহার পাবেন।

এছাড়াও প্রিমিয়াম ক্রেতাদের জন্য রয়েছে আরও বড় চমক এবং সাপ্তাহিক লটারির ব্যবস্থা। ৬৫ ইঞ্চি বা এর চেয়ে বড় মডেলের প্রিমিয়াম সনি টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করলে ক্রেতারা প্রতি সপ্তাহের বিশেষ লাকি ড্রতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সনি বাংলাদেশের ব্যবস্থাপনায় এই ড্রয়ের বিজয়ীরা পাবেন আর্জেন্টিনা বা ব্রাজিলের জার্সি, কাস্টম ক্যাপ এবং বক্সসহ ফিফা বিশ্বকাপ ট্রেনিং বল। এজন্যে সনি-স্মার্ট ইতোমধ্যে দেশজুড়ে তাদের আউটলেটগুলোতে কিউআর-কোড রেজিস্ট্রেশন হাব এবং আকর্ষণীয় ব্র্যান্ডিংয়ের কাজ শুরু করেছে।

‘গোল্ডেন গোল অফার’ ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষ্যে ৮ জুন ২০২৬ (সোমবার) রাজধানী ঢাকার মিরপুরের পশ্চিম কাফরুলস্থ জহির স্মার্ট টাওয়ারে অবস্থিত প্রধান শোরুম ও কর্পোরেট অফিসে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক। সনি-স্মার্ট চ্যানেল পার্টনার, কর্পোরেট প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেড অব সনি হোম এন্টারটেইনমেন্ট মাশচাভালিত কেমনুজ মিং, স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লি.-এর মহাব্যবস্থাপক ও হেড অফ সেলস সারোয়ার জাহান চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক ও হেড অফ মার্কেটিং আজাদ রহমান, সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি.-এর মাস্টার ট্রেইনার কেসি এবং বাংলাদেশ শাখার প্রোডাক্ট স্পেশালিস্ট দেলোয়ার হোসেন।

ক্যাম্পেইনটির উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ফুটবলপ্রেমীদের সনি-স্মার্টের জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, জেনুইন কেয়ার এবং জেনুইন প্যাশনের সমন্বয়ে গড়া ‘জি৫ পলিসি’র আওতায় সেরা অভিজ্ঞতা দিতেই ভিন্নধর্মী এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছয় সপ্তাহ দেশের ফুটবল অনুরাগীদের শোরুমমুখী করতে ডিজিটাল মিডিয়া এবং অফলাইন বিজ্ঞাপনে ব্যাপক প্রচারণা চালাচ্ছে সনি-স্মার্ট। এছাড়াও ক্রেতাদের বাজেট ও আর্থিক সুবিধার কথা বিবেচনা করে সনি-স্মার্ট ইতোমধ্যে ১৫টি স্থানীয় বাণিজ্যিক ব্যাংকের সাথে চুক্তি করেছে, যার ফলে ক্রেতারা সহজেই ইএমআই সুবিধা উপভোগ করতে পারছেন। পাশাপাশি নির্দিষ্ট হায়ার এবং ফিলিপস ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্সে থাকছে ‘ডাবল বেনিফিট’ বান্ডেল অফার। একইসঙ্গে ক্রয়ের সময়ই তাৎক্ষণিক ডিজিটাল ওয়ারেন্টি নিবন্ধনের সুবিধা এবং গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য বিশেষ প্রিভিলেজ ডিসকাউন্টের সুবিধা তো আছেই।
 
উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বর্তমানে দেশজুড়ে ৩০টি শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জেনুইন সনি পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।









আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com