১৬ জুন- বাংলাদেশের সংবাদপত্রের কালো দিন

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

গণমাধ্যম কোনো শাসকের মুখপত্র নয়, কোনো দলের সম্পদ নয়, কোনো ক্ষমতাকেন্দ্রের হাতিয়ার নয়। গণমাধ্যমের আনুগত্য কেবল সত্যের প্রতি, জনগণের প্রতি:

2026-06-16T11:22:12+00:00
2026-06-16T11:22:12+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম: বিরোধীদলীয় নেতার সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ      সংবাদ প্রকাশের পর ঝুপড়ি ঘরে থাকা বৃদ্ধার দায়িত্ব নিলো জেলা প্রশাসক      তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী      ১২তম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর      ‘সার্কাস ও যাত্রাপালা মানোন্নয়ন কর্মশালা'-এর সমাপ্তি: অশ্লীলতা বর্জন করে সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয়      লাইলী বাউলের পাশে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়: ৩ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান      
১৬ জুন- বাংলাদেশের সংবাদপত্রের কালো দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১১:২২ এএম   (ভিজিট : ২৪)
১৬ জুন- বাংলাদেশের সংবাদপত্রের কালো দিন

১৬ জুন- বাংলাদেশের সংবাদপত্রের কালো দিন

গণমাধ্যম কোনো শাসকের মুখপত্র নয়, কোনো দলের সম্পদ নয়, কোনো ক্ষমতাকেন্দ্রের হাতিয়ার নয়। গণমাধ্যমের আনুগত্য কেবল সত্যের প্রতি, জনগণের প্রতি: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

১৬ জুন- বাংলাদেশের সংবাদপত্রের কালো দিন। 

বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ নয়, রাষ্ট্রক্ষমতা কীভাবে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে পারে তার একটি নির্মম স্মারক। ১৯৭৫ সালের এই দিনে শেখ মুজিবের বাকশাল সরকার মাত্র চারটি সংবাদপত্র রেখে দেশের বাকি সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। হাজার হাজার সাংবাদিক, মুদ্রণকর্মী ও সংবাদপত্রকর্মী রাতারাতি কর্মহীন হয়ে পড়েছিলেন। সবচেয়ে বড় কথা, স্তব্ধ করে দেওয়া হয়েছিল জাতির স্বাধীন কণ্ঠ।

বাকশালের পতনের পরও সংবাদপত্রের স্বাধীনতা বারবার আঘাতের মুখে পড়েছে। বিশেষ করে বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় গণমাধ্যমকে নিয়ন্ত্রণ, ভিন্নমতকে দমন, সমালোচনামূলক সাংবাদিকতাকে প্রভাব খাটিয়ে নিরুৎসাহিত করা এবং রাষ্ট্রের অনুগত তথ্যব্যবস্থা গড়ে তোলার অসংখ্য ন্যাক্কারজনক ঘটনা দেশ-বিদেশে আলোচিত হয়েছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের ধারাবাহিক অবনতি ছিল সেই বাস্তবতারই প্রতিফলন।

কিন্তু সরকার পরিবর্তনের পরও যদি সেই সংস্কৃতির পরিবর্তন না হয়, তবে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। বর্তমান সরকারকেও মনে রাখতে হবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা, পছন্দ-অপছন্দের ভিত্তিতে সংবাদমাধ্যমকে ভাগ করা, কিংবা সমালোচনাকে শত্রুতা হিসেবে দেখা এসবই সেই পুরোনো পথের পুনরাবৃত্তি।

যে রাষ্ট্র সত্যকে ভয় পায়, সে রাষ্ট্র শেষ পর্যন্ত জনগণকেও ভয় পায়। আর যে সরকার স্বাধীন সংবাদমাধ্যমকে সহ্য করতে পারে না, সে সরকার মুখে গণতন্ত্রের ভাষা বললেও গণতন্ত্রের চর্চা করে না।

সংবাদপত্রের কালো দিবসে আমরা শুধু ১৯৭৫-এর বাকশালের একনায়কতন্ত্রকে ঘৃণাভরে স্মরণ করি না; আমরা সতর্ক করি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব সরকারকে। মনে রাখতে হবে গণমাধ্যম কোনো শাসকের মুখপত্র নয়, কোনো দলের সম্পদ নয়, কোনো ক্ষমতাকেন্দ্রের হাতিয়ার নয়। গণমাধ্যমের আনুগত্য কেবল সত্যের প্রতি, জনগণের প্রতি।

বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে ইতিহাসের এই কালো দিনে আমরা দৃঢ়ভাবে স্মরণ করি; গণমাধ্যমের স্বাধীনতার ওপর যে কোনো আঘাত গণতন্ত্রের ওপর আঘাত। তাই বাকশালী মানসিকতা, ফ্যাসিবাদী সংস্কৃতি এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের সকল অপচেষ্টার বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।









আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com