প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:৫৬ পিএম (ভিজিট : ৩০)

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা : ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
সোমবার ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে ঢাকার প্রতিবাদপত্র তার হাতে তুলে দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহিদুল করিম জানান, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমানের সাথে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে আমাদের অসন্তোষ ব্যক্ত করা হয়েছে।’
এর আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে যা হয়েছে তা কোনোভাবেই প্রত্যাশিত নয়। ঘটনার বিস্তারিত খবর নিচ্ছে সংশ্লিষ্ট উইং। তারপরে সরকার ব্যবস্থা গ্রহণ করবে।’সংবাদ সংগ্রহ প্রচার
উল্লেখ্য, জাহেদ উর রহমান একটি সম্মেলনে যোগ দিতে রোববার (১৪ জুন) ভারতের রাজধানী দিল্লিতে গেলেও ইমিগ্রেশনের বাধার মুখে অনেকটা সময় দিল্লি বিমানবন্দরে বসে থাকার পর শেষ পর্যন্ত সোমবার দুপুর নাগাদ ঢাকায় ফিরে এসেছেন।