প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:১২ পিএম (ভিজিট : ১৬)

দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, এই হত্যাকাণ্ড তারই প্রমান।: নূরুন্নিসা সিদ্দীকা এমপি
১৪ জুন রাজবাড়ীর কালুখালীতে জামায়াত নেতাকে হাত-পা বেঁধে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। নিহতের নাম আসাদুল ইসলাম (২৪)। তিনি কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে এবং ৬নং ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক।
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, এই হত্যাকাণ্ড তারই প্রমান। সরকার দেশের কোন প্রান্তেই জনগনের জানমালের নিরাপত্তা দিতে পারছেনা।
জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে আমরা এর নিন্দা জানাই। দরিদ্র এ পরিবারের জন্য হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে সরকারী সহায়তার আহবান জানাচ্ছি। একইসাথে শোকাহত পরিবারের জন্য মহান আল্লাহর কাছে দোয়া ও সাহায্য কামনা করছি।