প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:৫৮ পিএম (ভিজিট : ১৭)

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এর পরিচালনা পর্ষদের ৪৬০তম সভা ১৭ জুন, ২০২৬ বুধবার প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান **খাজা শাহরিয়ার** সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় পর্ষদ পরিচালক **মো. শাহীন উল ইসলাম**, **মো. আব্দুল ওয়াদুদ**, **অধ্যাপক ড. এম আবু ইউসুফ**, **মোহাম্মদ আশরাফুল হাসান এফসিএ**, পর্যবেক্ষক **মুহাম্মদ আনিছুর রহমান**, পরিচালক (আইবিআরপিডি), বাংলাদেশ ব্যাংক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও **মো. রাফাত উল্লাহ খান**, ব্যাংকের কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) **মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ** এবং সংশ্লিষ্ট নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।