বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩
দাউদকান্দিতে পুলিশের অভিযানে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১
আলমগীর হোসেন, দাউদকান্দি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:১০ এএম আপডেট: ১৬.০৬.২০২৬ ১:৫২ এএম |





 দাউদকান্দিতে পুলিশের অভিযানে  চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার,  গ্রেপ্তার ১ কুমিল্লার দাউদকান্দিতে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ। পুলিশ জানায়, গত ৯ জুন সন্ধ্যায় গৌরীপুর স্বল্প পেন্নাই গ্যারেজ অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি হেলমেট পরিহিত অবস্থায় প্রবেশ করে একটি ঝটতটকও ঝঋ মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তভার গ্রহণের পর গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে কুমিল্লা জেলার তিতাস থানাধীন বাতাকান্দি এলাকার মো. ইসমাইলের ছেলে মো. সাইফুল ইসলাম (২০)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও কসবা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে কসবা থানাধীন শিমরাইল কমিউনিটি ক্লিনিক এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, একজন চোরকে গ্রেপ্তার করে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার মোটরসাইকেল চোর এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হাসপাতাল থেকে কারাগারে জিসান
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
কুমিল্লায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার
চৌদ্দগ্রামের একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একই কক্ষে দুই শ্রেণীর শিক্ষার্থী
বুড়িচং নিমসারে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার কুচাইতলীতে রাস্তা দখলের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
দেবিদ্বারে নতুন ইউএনও অশোক বিক্রম চাকমা’র যোগদান
এক ঘণ্টার ভারী বর্ষণে ডুবল কুমিল্লা নগরী
বাংলাদেশ ব্যাংকের মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলেন কুমিল্লার সন্তান আব্দুর রহমান ফয়সাল
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২