
ব্যাটিং ধসের পর শেষ জুটিতে বাংলাদেশের সংগ্রহ ১৩১
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এক সময় বড় সংগ্রহের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। ওপেনারদের ইতিবাচক শুরুতে সেই ইঙ্গিতও মিলেছিল। কিন্তু মাঝের ওভারগুলোতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং ধসে পড়ে স্বাগতিকরা।























