বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদার মৃত্যু নিশ্চিত

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পিএম
যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদার মৃত্যু নিশ্চিত

যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি মারা গেছেন। গত ১৬ এপ্রিল থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)-এ পিএইচডি করছিলেন।

শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। তিনি এক আবেগঘন পোস্টে লেখেন, “আমার বোন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

এর আগে যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা আরও একজন বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করে ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি পুলিশ। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়াহ (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। নিখোঁজ নাহিদা এস বৃষ্টিও একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পিএইচডি শিক্ষার্থী।

গত ১৬ এপ্রিল লিমনের অফ-ক্যাম্পাস বাসভবনে তাকে শেষবার দেখা গিয়েছিল। এর ঠিক এক ঘণ্টা পর সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিল্ডিংয়ে বৃষ্টিকে শেষবারের মতো দেখা যায়। দীর্ঘ সময় তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে এক বন্ধু পুলিশকে বিষয়টি অবহিত করলে তদন্ত শুরু হয়।

একপর্যায়ে শুক্রবার সকালে টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ওপর থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ওইদিন সকালে অভিযুক্ত হিশাম আবুঘারবিয়াহর বাড়ি থেকে পারিবারিক সহিংসতার একটি ফোন পায় শেরিফ অফিস।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালকে স্তব্ধ করে বিশ্বমঞ্চে ডিআর কঙ্গোর ঐতিহাসিক প্রথম গোল, ম্যাচে ফিরল সমতা

জুনে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

ষষ্ঠ মিনিটেই জোয়াও নেভেসের চমক, ডিআর কঙ্গোর বিপক্ষে লিড নিল পর্তুগাল

যশোরে ২ লাখ টাকা ছিনিয়ে নিতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত

যশোরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে জরিমানা

সানাবিল ফাউন্ডেশন ও ডা. রউফের অনন্য উদ্যোগ / বিনামূল্যে কৃত্রিম পা পেলেন ছয় অসহায় মানুষ

মণিরামপুরের অরিত্র ও সুরাইয়া গণিত কুইজ প্রতিযোগিতায় দেশসেরা 

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী জেলের মৃত্যু

যশোর আদালতে প্রিজন ভ্যানে মাদক ছুড়ে দিতে গিয়ে দুইজন আটক

যশোরে চুরির ঘটনায় একজন আটক

মোংলা ইপিজেডে মেশিন দুর্ঘটনায় শ্রমিকের হাত বিচ্ছিন্ন, চিকিৎসায় অবহেলার অভিযোগ

খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ, পুলিশ দম্পতির বিরুদ্ধে ক্ষোভ

খুলনায় আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছেন ডিবি পরিদর্শক তৈমুর ইসলাম

যশোরে কিশোরকে অপহরণ করে মারপিট ও বিদ্যুৎ শক দেওয়ার অভিযোগ

যশোরে নাশকতার মামলায় আওয়ামীলীগ কর্মী আটক

চালের বাজার স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

রুয়েটে ১১৩ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই সহোদর নিহত, আহত ২

যশোরে ডিবির অভিযানে দুইজন আটক, দুইটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার

X