Measles (হাম) একটি অত্যন্ত সংক্রামক ভাইরাল রোগ, যা মূলত শিশুদের মধ্যে বেশি দেখা যায়, তবে টিকা না নেওয়া।প্রাপ্তবয়স্কদেরও আক্রান্ত করতে পারে।
এটি শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায় এবং দ্রুত মহামারী আকার ধারণ করতে পারে।
কারণ:
Measles virus (Paramyxovirus family) দ্বারা এই রোগটি হয়।
সংক্রমণ:
এটি বাতাসে ছড়ায় আক্রান্ত ব্যক্তি কাশি/হাঁচি দিলে ভাইরাস ছড়িয়ে পড়ে
ইনকিউবেশন পিরিয়ড:
সাধারণত: ১০–১৪ দিন
লক্ষন:
-জ্বর
-কাশি
-নাক দিয়ে পানি পড়া (coryza)
-চোখ লাল হওয়া (conjunctivitis)
-Koplik spots
মুখের ভেতরে (buccal mucosa) সাদা দানার মতো দাগ
-Rash
প্রথমে মুখে শুরু, তারপর সারা শরীরে ছড়ায়
জটিলতা:
Pneumonia
Encephalitis
Diarrhea
Otitis media
Blindness (Vitamin A deficiency-তে)
রোগ নির্ণয়:
- লক্ষণভিত্তিক রোগ নির্ণয়
- রক্ত পরীক্ষা:
Serology (IgM antibody)
PCR (special cases)
চিকিৎসা:
Measles-এর কোনো specific antiviral নেই
Supportive care
জ্বর কমাতে: প্যারাসিটামল
পর্যাপ্ত পানি ও পুষ্টি
Vitamin A (খুব গুরুত্বপূর্ণ)
শিশুদের ক্ষেত্রে ২ দিন দেওয়া হয়
মৃত্যুহার ও জটিলতা কমায়
Complication management
Pneumonia হলে antibiotic
Severe case → hospital care
প্রতিরোধ:
-টিকাদান
-MMR Vaccine
-বাংলাদেশে Expanded Programme on Immunization (EPI)-তে measles vaccine দেওয়া হয়
Isolation
Rash শুরুর পর কমপক্ষে ৪ দিন আলাদা রাখা
*Measles একটি প্রতিরোধযোগ্য কিন্তু সম্ভাব্য মারাত্মক রোগ।
সময়মতো টিকাদান, সচেতনতা এবং সঠিক চিকিৎসা দ্বারা এর জটিলতা ও মৃত্যুহার কমানো
সম্ভব।
লেখক
ডা. নাজমুন নাহার
সহকারী অধ্যাপক, মেডিসিন বিশেষজ্ঞ
চেম্বার: আলোক হাসপাতাল লি. মিরপুর-৬
হটলাইন: ১০৬৭২, ০৯৬১০১০০৯৯৯
