চরফ্যাশন টেলিভিশন অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
ভোলার চরফ্যাশনে কর্মরত টেলিভিশন ও অনলাইন সংবাদকর্মীদের সমন্বয়ে ‘চরফ্যাশন টেলিভিশন অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন’র এক বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টায় চরফ্যাশনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় কণ্ঠভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদিত হয়।
নবগঠিত কমিটিতে আরটিভির (ডিজিটাল) প্রতিনিধি আরিফ হোসেন সভাপতি এবং মাই টিভি প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া এনটিভি অনলাইনের প্রতিনিধি ইসরাফিল নাইম সাংগঠনিক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মেহেদী হান্নান (এশিয়ান টেলিভিশন), সহ-সভাপতি হাসান লিটন (প্রতিদিনের বাংলাদেশ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুর রহমান সোহেল (একাত্তর টিভি), অর্থ সম্পাদক মনির হোসেন বিল্লাহ (দৈনিক সরেজমিন), দপ্তর সম্পাদক মামুন হোসাইন (দ্য ডেইলি ক্যাম্পাস), প্রচার সম্পাদক তুষার সুমন (বাংলাদেশ টাইমস), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম রিয়াজ (বাংলাদেশ বেতার) ও সদস্য জাহিদ হাসান (মুভি বাংলা)।
এছাড়াও কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মাইন উদ্দিন জামাদর (দৈনিক কালবেলা) ও মিজানুর রহমান সোহেল (চ্যানেল এস)। নবগঠিত এই কমিটি চরফ্যাশন এলাকায় গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

ইসরাফিল নাঈম, ভোলা (লালমোহন-চরফ্যাশন)