ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়া, গ্রেপ্তার ১৫

নেত্রকোনার সদর উপজেলার কান্দুলিয়া এলাকায় ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়ার আসর বসানোর অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৭ জুন) ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এ সময় নগদ দুই লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা, একটি পিকআপ ভ্যান ও লড়াইয়ের একটি ষাঁড় জব্দ করা হয়।পুলিশ জানায়, নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের পাশে কান্দুলিয়া এলাকার একটি মাঠে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে জুয়া খেলা চলছিল—খবর পেয়ে মডেল থানার...