এনটিভির সাবেক ফেনী প্রতিনিধি ওছমান হারুন আর নেই

ফেনীর প্রবীণ সাংবাদিক, বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ মঙ্গলবার (৯ জুন) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীণ এই সাংবাদিকের বয়স হয়েছিল ৬৭ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, ওছমান হারুন মাহমুদ দুলাল দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। আজ ভোর...