Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১১:২৫, ০১ মে ২০২৬
আপডেট: ১১:৩০, ০১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:২৫, ০১ মে ২০২৬
আপডেট: ১১:৩০, ০১ মে ২০২৬
আরও খবর
১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি
বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪ বোয়িং উড়োজাহাজ, আজ সন্ধ্যায় চুক্তি
দিল্লি বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ
উড়োজাহাজের জ্বালানির দাম লিটারে ৯০ টাকা বাড়াল বিইআরসি
বিমানের বহরে যুক্ত হচ্ছে বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ

বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ মাইলফলক : দূতাবাস

এনটিভি অনলাইন ডেস্ক
১১:২৫, ০১ মে ২০২৬
আপডেট: ১১:৩০, ০১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:২৫, ০১ মে ২০২৬
আপডেট: ১১:৩০, ০১ মে ২০২৬
রাজধানীর একটি হোটেলে দুপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। ছবি : মার্কিন দূতাবাস

১৪টি উড়োজাহাজ নিজেদের বহরে যুক্ত করতে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ক্রয় চুক্তি চূড়ান্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই চুক্তি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

আজ শুক্রবার (১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে মার্কিন দূতাবাস একথা জানায়।

পোস্টে উল্লেখ করা হয়, ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার এই চুক্তি বিমানের বাণিজ্যিক অগ্রগতি এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী এই উড়োজাহাজগুলো পরিচালন ব্যয় কমাবে, বিমানকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে এবং বাংলাদেশের বৈশ্বিক সংযোগ আরও সম্প্রসারিত করবে। 

এর আগে গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে দুপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। বিমানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন বিমানের এমডি ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি।

উড়োজাহাজগুলোর মধ্যে রয়েছে ১০টি ওয়াইড-বডি ৭৮৭ ড্রিমলাইনার এয়ারক্রাফ্ট এবং চারটি ন্যারো-বডি ৭৩৭ ম্যাক্স এয়ারক্রাফ্ট।

অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈশ্বিক সংযোগ জোরদার এবং যাত্রীসেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দিতে এবং বর্তমান সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে এই চুক্তি করা হয়েছে।

স্বাক্ষরিত চুক্তি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ বলেন, জ্বালানি-সাশ্রয়ী ও প্রযুক্তিগতভাবে উন্নত এই নতুন উড়োজাহাজগুলো বিমানের বহর আধুনিকীকরণ, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক সম্প্রসারণে সহায়ক হবে যার মাধ্যমে বৈশ্বিক এভিয়েশন মার্কেটে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

এই চুক্তির মাধ্যমে অ্যাভিয়েশন খাতের বাইরে দেশের পর্যটন খাতের উন্নয়ন, অর্থনৈতিক কার্যক্রমের প্রসার এবং প্রযুক্তি স্থানান্তর ও দক্ষ জনবল উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। নতুন উড়োজাহাজগুলো সংযোজনের ফলে যাত্রীদের জন্য আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আনুমানিক ৩৭০ কোটি মার্কিন ডলারের এই বিনিয়োগ দেশের বিমান খাতে অন্যতম বৃহৎ ক্রয়চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে দীর্ঘ দূরত্বের রুটে সক্ষমতা বাড়বে এবং আঞ্চলিক ফ্লাইট পরিচালনা আরও শক্তিশালী হবে। চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবর মাসে সরবরাহ করা হতে পারে। পরবর্তীতে ধাপে ধাপে ২০৩৫ সালের মধ্যে বাকী এয়ারক্রাফ্টগুলোর হস্তান্তর সম্পন্ন হবে।

অনুষ্ঠানে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ. হোসেন এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও বক্তব্য দেন।

উড়োজাহাজ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ

সংশ্লিষ্ট সংবাদ: উড়োজাহাজ

২৪ মার্চ ২০২৬
উড়োজাহাজের জ্বালানির দাম লিটারে ৯০ টাকা বাড়াল বিইআরসি
২১ সেপ্টেম্বর ২০২৩
ফ্লাইটে উঠে পড়া সেই শিশুর স্বপ্ন হলো পূরণ, উড়োজাহাজে চড়ে গেল কক্সবাজারে
১৭ জুলাই ২০২২
ফের পাকিস্তানের মাটিতে জরুরি অবতরণ ভারতীয় উড়োজাহাজের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with