Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
নাসির আহমেদ, গাজীপুর
২১:১৫, ১৪ মে ২০২৬
আপডেট: ২১:২৬, ১৪ মে ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
২১:১৫, ১৪ মে ২০২৬
আপডেট: ২১:২৬, ১৪ মে ২০২৬
আরও খবর
সিলেটে তাবলীগের আমির খুন, আপিলে স্ত্রী খালাস
গাজীপুরে ৩-৪টি  ‘টর্চার সেল’, অভিযোগ সরকারদলীয় সংসদ সদস্যের
মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
নিখোঁজ বাবার সন্ধান চান জবি শিক্ষার্থী তৈমুর
নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

নিখোঁজ ৫ খুন মামলার প্রধান আসামি ফোরকান, নদীতে ঝাঁপের ফুটেজ

নাসির আহমেদ, গাজীপুর
২১:১৫, ১৪ মে ২০২৬
আপডেট: ২১:২৬, ১৪ মে ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
২১:১৫, ১৪ মে ২০২৬
আপডেট: ২১:২৬, ১৪ মে ২০২৬
নিজ কার্যালয়ে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন সংবাদ সম্মেলন। ছবি : এনটিভি

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালককে হত্যার আলোচিত ঘটনার প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার অবস্থান নিয়ে পুলিশের অনুসন্ধানে নতুন মোড় নিয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার এবং পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে এক ব্যক্তির নদীতে ঝাঁপ দেওয়ার দৃশ্য মিললেও এখনো ফোরকানের কোনো তথ্য পায়নি পুলিশ। ফলে এ নিয়ে সৃষ্টি হয়েছে নতুন জটিলতা ও রহস্য।

আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন সংবাদ সম্মেলনে বলেন, ‘তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, ফোরকান মোল্লা হত্যাকাণ্ডের পর আত্মগোপনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন। তবে এখন পর্যন্ত তার মরদেহ উদ্ধার হয়নি এবং বিষয়টি নিশ্চিত হওয়ার মতো সুনির্দিষ্ট প্রমাণও মেলেনি। তদন্ত চলমান রয়েছে।’

পুলিশ সুপার জানান, গত ১১ মে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোরকানের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। একটি ট্রাকের হেল্পার পদ্মা সেতুর মাঝামাঝি স্থান থেকে মোবাইল ফোনটি কুড়িয়ে পান বলে পুলিশ জানায়। পরে সেতুর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, সকাল ৬টা ৪২ মিনিটে সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক ব্যক্তি একটি সাদা প্রাইভেটকার থেকে নেমে সেতুর রেলিংয়ের পাশে কিছুক্ষণ অবস্থান করেন। এরপর তাকে রেলিং টপকে নদীতে ঝাঁপ দিতে দেখা যায়। পুলিশের দাবি, তদন্তে ওই ব্যক্তিকে ফোরকান মোল্লা বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সুপার বলেন, ‘পদ্মা সেতুর আশপাশের বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিট বিষয়টি নিয়ে কাজ করছে। প্রকৃত সত্য উদঘাটনে আমরা সব ধরনের তথ্য যাচাই করছি।’

পুলিশ সুপার আরও বলেন, ‘এটি অত্যন্ত স্পর্শকাতর ও মর্মান্তিক একটি ঘটনা। তদন্তে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রতিটি বিষয় খতিয়ে দেখছি। খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনাটির পূর্ণাঙ্গ রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে আশা করছি।’

মামলার তদন্ত সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকার আতিয়ার রহমান মোল্লার ছেলে ফোরকান মোল্লা প্রায় ছয় মাস ধরে কাপাসিয়ার রাউৎকোনা পূর্বপাড়া এলাকায় স্ত্রী শারমিন খানম, তিন কন্যাসন্তান মীম, মারিয়া ও ফারিয়াকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন। তিনি পেশায় প্রাইভেটকারের চালক ছিলেন।

গত ৮ মে রাতে চাকরি দেওয়ার কথা বলে শ্যালক রসুল মোল্লাকে গোপালগঞ্জ থেকে কাপাসিয়ার বাসায় নিয়ে আসেন ফোরকান। পরে রাতের কোনো এক সময়ে ঘুমের ওষুধ বা চেতনানাশক দ্রব্য খাইয়ে স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরের দিন সকালে কাপাসিয়ার রাউৎকোনা এলাকার ভাড়া বাসা থেকে পাঁচজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন শারমিন খানম (৩৫), মিম (১৬), মারিয়া (৮), ফারিয়া (২) ও রসুল মোল্লা (২২)।

নিহত শারমিনের বাবা শাহাদাৎ মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় ফোরকান মোল্লাকে প্রধান আসামি এবং অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন, উদ্ধার হওয়া কাগজপত্র ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

নিখোঁজ প্রধান আসামি খুন গাজীপুর

সংশ্লিষ্ট সংবাদ: নিখোঁজ

১১ জুন ২০২৬
মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬
নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ
০৯ জুন ২০২৬
পদ্মায় গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with