সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর : সংস্কৃতিমন্ত্রী
সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর অবস্থান দেশকে দ্রুত একটি উন্নত ও স্থিতিশীল উন্নয়নশীল দেশে পরিণত করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আজ শনিবার (১৬ মে) দুপুরে মাগুরার বেরইল পলিতা নাজির আহমেদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশ থেকে প্রায় ৩০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।
নাজির আহমেদ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ফারুকুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য দেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, জেলা জামায়াতে ইসলামীর আমীর এম বি বাকের এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী হায়াত আলী।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা