Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মো. সেলিম মিয়া, হবিগঞ্জ
০৯:৪০, ১৭ মে ২০২৬
মো. সেলিম মিয়া, হবিগঞ্জ
০৯:৪০, ১৭ মে ২০২৬
আপডেট: ০৯:৪০, ১৭ মে ২০২৬
আরও খবর
বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসানের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
হামলার অভিযোগে ফেসবুক লাইভে বৈষম্যবিরোধী নেতা, ছাত্রদলের অস্বীকার
পুশইন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা
হবিগঞ্জে বিদ্যুৎস্পর্শে প্রবাসী বাবা-ছেলের মৃত্যু
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে হবিগঞ্জে অর্ধশতাধিক আহত

চাহিদার তুলনায় কোরবানির পশু বেশি, বিদেশি গরু না এলে লাভের আশা

মো. সেলিম মিয়া, হবিগঞ্জ
০৯:৪০, ১৭ মে ২০২৬
মো. সেলিম মিয়া, হবিগঞ্জ
০৯:৪০, ১৭ মে ২০২৬
আপডেট: ০৯:৪০, ১৭ মে ২০২৬
হবিগঞ্জে চাহিদার তুলনায় কোরবানির পশু বেশি প্রস্তুত করা হয়েছে। ছবি : এনটিভি

হবিগঞ্জ জেলায় কোরবানির ঈদকে সামনে রেখে খামারগুলোতে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। বছরের পর বছর ধরে যত্নে লালন-পালন করা গরু, ছাগল ও অন্যান্য পশু বিক্রির অপেক্ষায় রয়েছেন তারা। প্রতিটি পশুর সঙ্গে জড়িয়ে আছে পরিবারের স্বপ্ন, আবেগ ও জীবিকার গল্প। তবে পশুখাদ্যের দাম বৃদ্ধি এবং বাজারে সিন্ডিকেটের প্রভাব নিয়ে উদ্বেগ থাকলেও বিদেশি গরু না এলে এবার লাভের আশা করছেন স্থানীয় খামারিরা।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, হবিগঞ্জে বর্তমানে খামারির সংখ্যা ১ হাজার ৪৪০ জন। এ বছর জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৪৬ হাজার ৫০টি। এর বিপরীতে প্রস্তুত রাখা হয়েছে ৫০ হাজার ১৩৫টি পশু। ফলে চাহিদা পূরণের পরও উদ্বৃত্ত থাকবে ৪ হাজার ২৪৭টি পশু। সংশ্লিষ্টদের ধারণা, স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরেও পশু সরবরাহ করা সম্ভব হবে। 

জেলায় কোরবানির জন্য প্রস্তুত পশুর মধ্যে রয়েছে ৩৪ হাজার ৯৭২টি গরু, ১১ হাজার ১২৩টি ছাগল, ৪ হাজার ৫২৯টি ভেড়া ও ৬৫৮টি মহিষ।

হবিগঞ্জ সদরের তেঘড়িয়া ইউনিয়নের রামপুর গ্রামের তুহিন এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মো. তুহিন মিয়া জানান, ১ হাজার কেজি ওজনের একটি ষাঁড় লালন-পালনে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়। বাজারে ন্যায্য দাম পেলে তিনি লাভের আশা করছেন।

আরেক খামারি জোবায়ের আহমেদ বলেন, অনেক কষ্ট করে গরু বড় করেছেন তারা। পশুখাদ্যের দাম অনেক বেড়ে গেলেও এবার ভালো দাম পাওয়ার আশা করছেন। বিদেশি গরু বাজারে না এলে স্থানীয় খামারিরা লাভবান হবেন, না হলে খরচ তুলতেই কষ্ট হবে।

খামারিদের অভিযোগ, পশুখাদ্যের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়েছে। পাশাপাশি বাজারে অসাধু সিন্ডিকেট সক্রিয় থাকায় ন্যায্য মূল্য পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে।

হবিগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, খামারিদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। হাটে যাতে অসুস্থ বা ক্ষতিকর ওষুধ প্রয়োগ করা পশু বিক্রি না হয়, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। কোরবানির পশুর হাটগুলোতে স্বাস্থ্য সুরক্ষা ও পশুর মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি চলছে এবং এ জন্য চারটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, জেলায় কোরবানির পশুর পর্যাপ্ত মজুত রয়েছে। হবিগঞ্জ জেলার ১০৩ কিলোমিটার সীমান্ত পথে অবৈধভাবে গরু প্রবেশ ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, কোরবানির হাটগুলোতে পোশাকধারী ও সাদাপোশাকে একাধিক টহল টিম মোতায়েন থাকবে। হাটের ভেতর ও আশপাশে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে, যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে কেনাবেচা করতে পারেন। এছাড়া জাল টাকা প্রতিরোধেও কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্দেহজনক লেনদেন শনাক্তে বিশেষ টিম কাজ করবে এবং প্রয়োজন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জ কোরবানির পশু

সংশ্লিষ্ট সংবাদ: হবিগঞ্জ

১০ জুন ২০২৬
হামলার অভিযোগে ফেসবুক লাইভে বৈষম্যবিরোধী নেতা, ছাত্রদলের অস্বীকার
০৫ জুন ২০২৬
হবিগঞ্জে বিদ্যুৎস্পর্শে প্রবাসী বাবা-ছেলের মৃত্যু
০৩ জুন ২০২৬
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে হবিগঞ্জে অর্ধশতাধিক আহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with